সত্যের দিশারী
- জিহাদ আমিন
সত্যের দিশারী
-জিহাদ আমিন
সত্যের পথ সামনে অনেক কঠিন
হতেও পারে প্রতি পদে পদে বিপদ
দাঁড়িয়ে রয়েছো তুমি শূন্য জন মানবহীন
অন্ধকারাচ্ছন্ন জরাজীর্ণ শহরে একা আলোহীন,
আঁধার রাতের শেষে উকি দিয়ে সূর্য শুরু হয় দিন
ধৈর্য্যই জীবনের বড় শক্তি দূর হবে একদিন সকল দুর্দিন।
পিছনে ফিরে যাবার কোন ভাবনা নেই মনে
ভয় কিসের হাত পা ভেঙ্গে গুড়িয়ে দাও জালিমদের
যেন দুর্বিষহ মূহুর্তগুলো চোখের সামনে ভেসে ওঠে ক্ষণে ক্ষণে,
ওরা জানে ওরা যে কতোটা জঘণ্য
কখনো কখনো নিজেদের লোভ সামলাতে না পেরে
কেড়ে নেয় ওরা অন্যের মুখের অন্ন।
বারে বার কেন তুমি এগিয়ে পথ থেমে যাও
জীবনের প্রতি কেন এত মায়া তবু কেন ভয় পাও
আদমের মৃত্যু হবেই নিশ্চিত নিজের প্রতি মায়া কমাও,
জীবন মানেই যুদ্ধ এখানে থাকবেই হার জিত
জালিমদের জুলুম রুখে দিয়ে এই পৃথিবীকে মুক্তি দাও।
তুমি কি সেই সত্যের পথের দিশারী
যেই পথে সে করে গমন শুরু হয় প্রাণ ভিক্ষার আহাজারি,
ওরা পারেনি বাঁচতে চাইলেও পারবেনা
দেখুক তাকিয়ে সারা বিশ্ব এই কঠিন দৃশ্য
কত ক্ষত বিক্ষত হয়ে পড়ে রয়েছে অত্যাচারীদের লাশের সারি।
সত্যের বীর কোনদিনও হার মানেনা
ওরা অন্যায়ের কাছে মাথা নত করতে জানেনা,
এই পৃথিবীর সুখ সেতো তোমার জন্য নয়
কিসের লোভে কার মায়ায় পাও এত ভয়
দুনিয়ার মায়া ত্যাগ করে পরকাল করো জয়।।
রচনাকাল:২৫/৩/২০২১খ্রি.
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।