আমি নারী
- জিহাদ আমিন
আমি নারী
-জিহাদ আমিন
নতুন করে আবার ফিরে স্বপ্ন দেখি
ছন্নছাড়া জীবনের ভাবনা গুলো কল্পনাতে আঁকি
হারতে হারতে নিজেকে আর কত দিবে ফাঁকি,
এখন যে কতক সময় পড়ে রয়েছে বাকি
যতদূর দূরান্তে যেতে চায় ছড়িয়ে দাও দু'টি আঁখি।
ভাবনারা তার অতীত ভুলে আসবে কবে আপন ঘরে
বীরাঙ্গনা তুমি জয়ী কঠিন জীবন যুদ্ধে
অবহেলায় অনাদরে অনন্তকাল পরের ঘরে বসত করে,
সাজিয়ে তোলে নিজের স্বপ্নগুলো আপন কিংবা পরে
যুগ যুগান্তর রইবে তাহার এমন সাক্ষী হয়ে।
রূদ্ধশ্বাসে বন্দি জীবন হয়না তাহার মরণ
আপন ভেবে নিজের করে কেউ করেনি কখনো বরণ,
এই জীবন যেন মুক্তি চায় কোন যুক্তি নয়
পেটে না দিয়ে আহার পিঠে করিলে প্রহার কতক্ষণ সয়
আপনজনাকে হারাতে তবুও মনে জাগে ভীষণ ভয়।
এই জগতে কে রয়েছে তাহার এমন আপন
পরের ঘরে পাঠাতে পারলেই বাঁচে যেন আপন জীবন,
পর করিয়া চিরতরে আপন ভিটে মাটি
সাজাতে ব্যস্ত হইয়া ক্লান্ত করিয়া পরিপাটি
তবুও কি ফোটাতে পেরেছে পরের মুখে একটুখানি হাসি
নতুন করে আবার ফিরে যেন স্বপ্ন দেখি
নিজের স্বপ্ন খাঁচায় বন্দি রেখে পরের জন্যে বাঁচি,
সঠিক জানিনা আমি কোথায় আমার ঠিকানা বসতবাড়ী
খুঁজতে গিয়ে জীবন হলো শেষ সময় হয়েছে পরপারে দিতে পাড়ি
বিধাতার দয়ায় জন্ম হতেই আমার পরিচয় "আমি নারী"।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।