মানুষ জাতি
- জিহাদ আমিন
মানুষ জাতি
-জিহাদ আমিন
চলো এক সাথে বাঁচি
শত্রু বন্ধু সকলি মোরা এক অপরের সাথী,
ক্ষমতার মরীচিকার পিছে ঘুরে
মানুষে মানুষে মনুষ্যত্বতার বন্ধন গিয়েছি ভুলে
তাকিয়ে দেখ চোখ মেলে
ওরাও তো মোদের আপনজন
কিসের এত অহংকার নিয়ে ক্ষণিকের এই জীবন।
ভালোবাসায় শিহরিত হৃদয়ের স্পন্দন
মিছে মায়া মিছে যত ক্রন্দন
ভুলে যাই স্বার্থের কাছে সকল আপন বন্ধন,
আসবে বলে ওরা আবার ফিরে
সেই অতীতের ভুলে যাওয়া একই পথ ধরে
তাইতো পথ চেয়ে আমি এখনো রয়েছি দাঁড়িয়ে
অপেক্ষায় আলিঙ্গন করিতে হাত বাড়িয়ে।
আগোছালো রাশি রাশি সব স্বপ্ন
কেমন সুখে বিভোর হইয়া তুমি তোমাতেই মগ্ন,
নিজের স্বপ্ন পূরণে অন্যের গলায় পড়ুক ফাঁসি
তাহা দেখিয়া দেখিয়া ইহা কেমন মোদের হাসি,
চলো সবাই মিলে এক সাথে বাঁচি
সকল স্বার্থ ভুলে আবার না হয় প্রাণ খুলে
সকলি মোরা একে অপরকে ভালোবাসি।
চারিদিকে চলিতেছে শুধুই যুদ্ধ
মত অমতের অমিলে একে অপরের প্রতি হই ক্ষুব্ধ
কেউ লোভে কেউ ক্ষোভে অস্থিতিশীল সারা বিশ্ব,
কে তুলিবে পাল কে ধরিবে হাল
জ্বালাতে এই জগতে শান্তির আলোর মশাল
সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে নিতে একটু সুখের স্বস্তি
চলো এক সাথে বাঁচি সকলি'তো মোরা মানুষ জাতি।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।