প্রতিবাদী
- জিহাদ আমিন
প্রতিবাদী
-জিহাদ আমিন
সামনের দিকে পথ চলতে যখনি পা দু'টি মোর বাড়াই
পথটা যেন আগে থেকেই আমি নিজে হারাই,
ওরা বলে এই পথ তোমার জন্য নয়
শুরু করার আগেই মনে ধরিয়ে দেয় ভয়,
ওরা বলে আমায়,বলি তুমি ফিরে যাও
আমি বলি যাহা ছিল সবইতো নিয়েছো ছিনিয়ে
নতুন করে এখন আবার এমন কি চাও?
পিছনে ফিরে যাবার মত এমন কোন পথ নেই বাকী
এই আসমান জমিন পাহাড় পর্বত সবই ছিল সাক্ষী
তাকিয়ে তাকিয়ে দেখছিল তীক্ষ্ণ দৃষ্টিতে
দূর আকাশে উড়ে যাওয়া সকল কাক পক্ষী,
আমি ফিরে যাবার জন্য আসিনি এইবার
যা ছিল সবই'তো কেড়ে নিলে এখন আর কিছুই নেই হারাবার
হয়তো লড়াই করে বাঁচবো,নয়তো খুলে দাও মৃত্যুর দুয়ার।
আমি তোমাদের মত স্বার্থ লোভী নই
কোথায় তোমাদের সঙ্গী সাথীরা তাহারা কই
যারা আমার হাতে অস্ত্র তুলে নিতে করেছে বাধ্য
ছিনিয়ে নিয়েছে জীবন থেকে বিদ্যাপাঠ খাতা কলম বই,
বিশ্বাস করো আমি তো কখনো এমন হতে চাইনি
চেয়েছিলাম মানুষের মত করে ভালো মানুষ হতে
সেই আজ আমার নামের উপরেই চলছে সন্ত্রাস দাঙ্গা বাহিনী।
আমি সকল অন্যায় অত্যাচার সহ্য করে থেকেছি অনেক চুপ
নিজের প্রতি ঘৃণা জেগে মনে জন্মেছে নিজের প্রতি ক্ষোভ
আমি তো নয় কোন জন্তু জানোয়ার আমিও মানুষ!
এই পৃথিবীতে মানুষ হয়ে জন্ম নেওয়া এটাও কি এমন দোষ?
যারা শাসনের নামে দিনের পর দিন করে যাচ্ছে শোষণ
সব কিছু লুঠিয়ে নিয়ে দিয়ে বেড়াচ্ছে ফিরে মিথ্যা ভাষণ
দিনে দিনে বেড়েই চলছে আরো বেশি মাত্রা অতিরিক্ত লোভ।
বেশ ভালোই তো ছিলাম আমি
ভালোবেসেছিলাম এই দেশের প্রকৃতিও আমার জন্মভূমি,
কেন কেড়ে নিতে গেলে তোমরা আমার বাঁচার অধিকার
শুনতে কি পাচ্ছোনা তোমরা মাটিতে কান পেতে
মৃত দেহের শত শত লাশের সারি হতে
রুহের করুণ কন্ঠে জড়ানো কান্না আর্তনাদ চিৎকার
মরে গিয়েও শহীদের লাশ করে প্রতিবাদ জানায় তোমাদের ধিক্কার।
দেখতে কি পাচ্ছোনা কেউ ওরা আমায় বলে আমি নামি মৃত
ফিরে দেশও সমাজের চোখে আমায় সাজাতে চায় ঘৃণিত,
ওরা কি জানেনা প্রতিবাদীদের কখনো মৃত্যু হয়না
ওরা মরে গেলেও ওদের মৃত্যু কোনদিন বৃথা যায়না,
যারা সত্য প্রতিষ্ঠার জন্য ন্যায় পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে
মৃত্যুকে সামনে দেখেও আলিঙ্গন করে নেয় হেসে হেসে
প্রতিবাদী মরেও অমর এই দুনিয়ার উপর সকল হৃদয়ে স্থান বীরের বেশে।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।