তাকদীর
- জিহাদ আমিন
তাকদীর
-জিহাদ আমিন
জীবনের এই কঠিন খেলা ঘরে
তাকদীরে আমার যা রয়েছে লিখা তাই হবে
কেউ কি জানে কার কখন কি হবে
আজ বাদে কাল কখন কোথায় সে রবে?
তবুও চালিয়ে নিতে হবে জীবন
জীবনে বেঁচে থাকার জন্য সকল কাজ
কেউ সাজবে নতুন নতুন সাজ
চোখের সামনে কারো হতে দেখবে বরবাদ
কেউ হবে ব্যর্থ কেউ ভোগ করিবে সকল সুখের সাধ।
জীবনের প্রতিটি পদে পদে গাঁথা মরণ ফাঁদ
হাত সে বাড়াবেই জেনেও ছুঁয়ে দেখতে পারবেনা চাঁদ,
তাহার পরেও বিশ্বাস রাখিতে হবে তাকদীরে
মৃত্যুর দিকেইতো যাচ্ছে জীবন ধীরে ধীরে
এমন পরম সত্য অস্বীকার করিবে কেমন করে?
ভালো মন্দের এমন খেলা সবইতো জীবন কে ঘিরে
বিশ্বাস না হলে তাকিয়ে দেখ পিছনে ফিরে
তাহারও রয়েছে তাকদীর এই জগতে যে ভবঘুরে।
আজ এত অভিযোগ অপমান অবহেলায়
ক্ষণিকের জীবন নিয়ে মেতেছো কত খেলায়,
পড়ে রইবে পিছনের অপূর্ণতায় ঘেরা জীবনের যত দায়
জেনেও জীবন হতে হয় কতোটা অসহায়,
তাকদীরে যাহা লিখা রয়েছে তা যে ঘটবেই
সত্য মিথ্যার বেড়াজালে মিথ্যা বানোয়াট কত কিছু রটবে।
চেয়েও না পাওয়ার থাকে কত আকাঙ্ক্ষা
পেয়েও জাগে মনে হারানোর যত আশঙ্কা,
হতে হবে কত বার ব্যর্থতার কাছে নতশির
বিপদে আপদে যে ধৈর্য্য ধারণ করে সেইতো প্রকৃত বীর
মেনে নিতে জীবনের সকল ভালো মন্দ এটাইতো তাকদীর।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।