হিংস্রতা
- জিহাদ আমিন

হিংস্রতা
-জিহাদ আমিন

স্বাধীন চেতনার গান গেয়ে বেড়াই আমি
বন্দি হইয়া এক পরাধীন জীবনে,
এই বিশ্ব জগৎ বন্দি হতে করিতে চাই আমি মুক্ত
বসিয়া বসিয়া নিজ প্রাসাদের এক কোনে
মিথ্যা দিয়ে সত্যকে চাপা দিতে ব্যস্ত দুনিয়ার জমিনে।

তাকিয়ে দেখুক বিশ্ব জীবনগুলো কত নি:স্ব
করে দিতে চায় চিরতরের মত করে ধংস,
শুধু হিংস্রতার কারনে বুলেট বোমা বারুদের আঘাতে
আসমান জমিন এই বিশ্ব ভুবন সাক্ষী ছিল সেদিন
কত জোয়ান বৃদ্ধ মায়ের কোলের অবুঝ শিশুর মরণে।

কারো বুক ফাটা আর্তনাদ চিৎকার
মাটি চাপা পড়েছে অর্ধেক দেহ তবুও দমেনি দিতে হুঙ্কার,
ধংস স্তুপের নিচে চাপা পড়েছিল নারী
পরকালকে স্মরন করিয়া পর করে এই দুনিয়াদারি
তখনও বিন্দুমাত্র ঘাটতি ছিল না শরীরের পর্দার।

ওরা বলে ওরা নাকি আলো ছড়িয়ে দিতে চায় এই পৃথিবীতে
ছলে বলে কৌশলে তলে তলে ওদের অপকর্ম ঠিকই চলে,
আর কত রক্তের স্রোতে নিরিহ মানুষের লাশ যাবে ভেসে
কেউ হারিয়েছে কলিজার ধন আদরের সন্তান
কেউ ভাই কেউ বাবা হারিয়ে হৃদয় করেছে পাষাণ
অথচ ওরা ঠিকই আড়ালে বসে বসে অট্টহাসি হাসে।

স্বাধীন চেতনার যুক্তি পেশ করে মুক্তির নামে
বন্দি জীবন ব্যক্তি স্বাধীনতায়ও ভয় আতঙ্ক জন মানুষের মনে,
বসিয়া বসিয়া নিজ রাজপ্রাসাদের এক কোনে
মিথ্যা দিয়ে সত্যকে চাপা দিতে ব্যস্ত দুনিয়ার জমিনে,
ওরা হিংস্র ওরা লোভী অতি বিষাক্ত ওদের দংশন
কত জীবন মৃত্যুর মুখে ঠেলে দেয় বাঁচাতে নিজেদের সিংহাসন।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026