কাফেলার দল
- জিহাদ আমিন
কাফেলার দল
-জিহাদ আমিন
কে যাবি রে তোরা ওই কাফেলার দলে
দল মত ভুলে আয় ইসলামের ছায়াতলে,
মুখে নিয়ে রাসূলের বানী কলবে এক আল্লাহর নাম
ওরা তো চায় না দুনিয়ার অর্থ বিত্ত সম্মান
আয় তোরা ছুটে আয় পবিত্র করিতে নিজেদের ঈমান।
এই কাফেলা ঝরিয়েছে কারবালায় নিজেদের রক্ত
এক এক জন শহীদের রক্তের বিনিময়ে
ইসলামের খুঁটি করিয়াছেন মজবুত আরো বেশি শক্ত,
হেরেছে নিজেরা ওরা তবুও হারায়নি নিজেদের ঈমান
ওরা এক আল্লাহকে খুশি করিতে উৎসর্গ করে নিজেদের জীবন।
ভালো মন্দ নিয়ে এই দুনিয়াতে কেন এত দ্বন্দ্ব
হতে পারে এই জগতে কেউ একটু বেশি মন্দ,
মানুষ বলতেই তো সব মোরা পাপী
ক্ষমার দরজা খোলা সবার জন্য তিনি করবেন মাপী
তিনি রহিম রহমান খালিক-এ ইনসান ইয়া-রাব্বি।
সত্য মিথ্যা যাচাইয়ে নয় এমন কোন বাড়াবাড়ি
নিজেরা নিজেদের মাঝে কেন এত আড়াআড়ি,
সঠিক সমাধান চাও মিলিয়ে নাও হাদীস কোরআন
এক আল্লাহ ও তার রাসূলে যেই জন হতে পারে বিশ্বাসী
সেইজন কখনো হতে পারেনা ঈমান হারা অবিশ্বাসী।
তাকিয়ে দেখ কেউ মারছে কেউ মরছে
কেউ বা বেঁচে থাকার জন্য প্রাণ পণ দিয়ে লড়ছে,
কয়জন পেরেছে মৃত্যুর সময়টায়ও হাসতে
নিজেকে রাখিয়া অবিচল করিয়া এক সত্যের সৈনিক
জীবনের শেষ অবধি পর্যন্ত ঈমান নিয়ে বাঁচতে।
যেই জন পেয়েছেন শহীদি মৃত্যুর স্বাদ
একমাত্র আল্লাহকে খুশি করতে গিয়ে
ত্যাগ করিয়াছেন এই দুনিয়ার সকল সুখ আহ্লাদ,
সেইতো চির অম্লান চির অমর রাখে পরকালের খবর
আল্লাহর জান্নাতে তৈরী হয়েছে তাহার জন্য একখানা ঘর।
সময় বড়ই কঠিন সামনে আসবে আরো বেশি দুর্দিন
এক আল্লাহ মালিক ঈমান রক্ষা করিবার
এই কাফেলা হয়তো হতে পারে শেষ কাফেলা
জীবনে এমন সুযোগ কখনো যদি নাহি আসে আর,
কে যাবি রে আয় তোরা ওই কাফেলার দলে
দল মত ভুলে সকলি ছুটে আয় ইসলামের ছায়াতলে।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।