কে আপন কে পর
- জিহাদ আমিন
কে আপন কে পর
-জিহাদ আমিন
এই জীবন কখনো তারে আমি ভুলিনা
ও মরণ সে কখন আসবে তাও আমি জানিনা,
আমার দুয়ারে আজ বিরাজ করছে নিস্তব্ধ নিরবতা
দেখেও চুপ সকলি জেনেও বলতে চায় না কোন কথা।
ভালোবাসার প্রতি যদি এতোই থাকে বিশ্বাস
কি করিয়া দিতে পারে এতোটাই মিথ্যা আশ্বাস,
কাহাদের সঙ্গের সঙ্গী হইয়া হইতেছে বসবাস
ওদের চোখেই দেখি আমি আমার সকল সর্বনাশ।
আমি নিজেকে পাষাণ করিয়া হৃদয় করেছি পাথর
অল্প দুঃখে কাঁদিলেও অধিক শোকে কাতর,
কলুষিত করিয়া নিজেই নিজের অন্তর
সুবাস বিলিয়ে বেড়াই অঙ্গে মাখাইয়া আতর।
একবার দেখিয়াও অনুমান করিতে পারি
কূল কিনারা বিহীন বিশাল সমুদ্রের তলদেশের গভীরতা,
পাশাপাশি হেঁটে এতো কাছাকাছি এসে
বুঝতে শিখেনি কখনো অন্যের মনে জমে আছে কত ব্যথা।
এই দুনিয়াতে এসে প্রথমেই শিখেছি কাঁদতে
হৃদয়খানা যদি যায় মরে সেই ভয়ে পারনি কখনো হাসতে,
মরা গাছে কখনো কি ফুল ফোটে ফল ধরে
এত সবকিছু বুঝার আগেই হয়তো একদিন যাবো মরে।
এই জগতে কাহার কাছে তুমি বিচার চাইবে
এখানে'তো সঠিক বিচার হয়না আইন আদালতে,
ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে থাকা খুনের আসামিও পায় মুক্তি
ভালোবাসার অপরাধে ভোগ করিতে হয় কঠিন শাস্তি।
আসল ভালোবাসা অবহেলায় করিয়া দূর
মিথ্যা ভালোবাসায় জড়াইয়া দেহ মন বাঁধিতে চাই ঘর,
এ কেমন ভালোবাসা বেসেছো তুমি এই দুনিয়ার উপর
যাহা সাধনা করিয়াও বুঝিতে পারোনা কে আপন কে পর।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।