স্মৃতি মায়া মমতা
- জিহাদ আমিন
স্মৃতি মায়া মমতা
-জিহাদ আমিন
মনে পড়ে বার বার কত স্মৃতি কত কথা
কখনো আদর কখনো শাসন
হারিয়ে গেছে প্রিয়জন হারায়নি তার স্মৃতি মায়া মমতা,
দু'টি চোখ আমার জলে করে টলমল
কে বলিবে আর আয় খোকা আমার সঙ্গে চল।
মনে পড়ে আজ শৈশবের সকল স্মৃতি
কিছু সম্পর্কের কোন দিনও হয়নাতো ইতি
কে জানিতো এতো তাড়াতাড়ি ঘটিবে সমাপ্তি,
আর বুঝি কোনদিনও ফিরে আবার হবেনা দেখা
এর আগে কখনো'তো নিজেকে মনে হয়নি এতোটা একা।
চলে তো এক দিন সকলকেই যেতে হবে
শুধু মায়া মমতা আদর ভালোবাসা স্মৃতিগুলো পড়ে রবে,
কারোই নেই সঠিক জানা সেই দিন তারিখ ক্ষণ
তবুও যে মানতে চায় না এই মন
হারিয়ে গেছে না ফেরার দেশে আমার আপনজন।
পারিনি পারিনি আমি দেখিতে তারে
শেষ বারের মত করে দু'নয়ন ভরে এক নজর
স্মৃতিগুলো শুধু চোখের সামনে ভেসে ওঠে বারে বার
কেটেছে নিদ্রা বিহীন রাত এশা হতে ফজর
কে দিবে আর নাম ধরে ডাক কে নিবে আর আমার খবর,
এই পৃথিবী দুনিয়াদারী কিছুইতো আপন নয়
আমায়ও যে ছেড়ে যেতে হবে এমন করে এক দিন
সে কথা মনে হলে অন্তরে জেগে ওঠে ভয়
না জানি কেমন ব্যবহার করিবেন আমার সঙ্গে অন্ধকার করব
এখনো কি নেওয়ার সময় হয়নি আমার সেই খবর!!
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।