---
- জিহাদ আমিন
- - -
-জিহাদ আমিন
আমি আমাতে ভুলিয়া রহিয়াছি সখী
শুধু তোমারি প্রেমেরও কারনে,
শেষ হইবে কি এই প্রেম কোনদিনও
জপিলে দিবসও রাতি জীবনে অথবা মরণে।
থাকিবে তুমি রহিবে তুমি
আমারই এই প্রাণেতে মিশে,
সারিবে কি এই প্রেমও রোগ
বসিয়া মাতন করিয়া করিলেও শোক
দংশিলে বিষধর সাপে,
কি আছে এমন এই প্রেমময় বিষে
এতোটা যাতনা প্রেমও বিনে আছে কিসে।
যেই হৃদয়ের সনে হৃদয়ের হয়েছে প্রেম
সেও যদি নাহি বুঝে,
খুঁজিও না তারে বুঝিও না তারে
যে কি না হৃদয় দিয়া মারে,
এই কেমন কঠিন রোগ গো সখী
যাহা কি না তোমার প্রেমও বিনা সারে।
আমি আমাতে ভুলিয়া রহিয়াছি সখী
শুধু তোমারি প্রেমেরও কারনে,
শেষ হইবে কি এই প্রেম কোনদিনও
জপিলে দিবসও রাতি জীবনে অথবা মরণে।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।