জুলুম
- জিহাদ আমিন
জুলুম
-জিহাদ আমিন
ওরা কি আর কখনো আসবেনা ফিরে
কাঁপিয়ে তুলতে বাংলার রাজপথ
সকল অন্যায় অত্যাচার মাটি চাপা দিতে
হাতে হাত রেখে একসাথে নতুন করে নিবে শপথ,
বিশ্বাস হচ্ছে না আজ ওদেরও
ওরাও কি বিক্রি করে দিয়েছে নিজেকে
চোখের সামনেই'তো হচ্ছে জুলুম অত্যাচার
এই সব এখন আর বলো দেখিবে কে?
আর কত ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে ওরা
এদিকে হচ্ছে জন মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা
নিজেদের দায়িত্ব নিয়ে কেন করছো অবহেলা
সূর্যটাও যেন ডুবে যাচ্ছে এখনি শেষ হইবে বেলা।
এখানে পদে পদে হচ্ছে দুর্নীতি
ওরাও নাকি মুখে বলে দেশকে ভালোবাসে
অন্ধারের আড়ালেও তো সূর্য হাসে
মিথ্যা দেশ প্রেমের নামে পালন হচ্ছে কার নীতি,
নীতি কথা শুনবো আর কত
দিনে দিনে বেড়েই চলেছে বুকের ক্ষত
মান ইজ্জত সকল ধুলোয় লুটায়ে
অত্যাচারিদের সামনে করতে হচ্ছে মাথা নত।
মাথার ঘাম পায়ে ফেলে যে দিন আনে দিন খায়
তাহারও তো রয়েছে বাঁচার অধিকার
জীবনের নিরাপত্তা যদি নাহি দিতে পারো
কেমন করিয়া হলে তোমরা জনগনের সরকার,
মুখে মিথ্যা কথার বুলি ছু্ঁড়িয়ে
ছলনার মায়াজালে ফেলে সকলকে ভুলিয়ে
সত্য মিথ্যাকে মিশ্রিত করে একসাথে ঘুলিয়ে
সহজ সরল মানুষগুলোকে কেন করছো ব্যবহার?
আসবে ওরা দিতে হয়তো সকলের গন কবর
নতুন ঘরে ওঠার আগেই যদি ধরে ফাটল
এই কেমন বলো গরিবের ভাগ্যে তোমরাতো প্রসংশা পাওয়া যোগ্য
বেঁচে থাকিলে কি করিয়া করিবে এই দেশ দখল!
আহা! এই কেমন তোমাদের উপহার
নতুন ফন্দি জ্যান্ত মানুষদের জীবন হারাবার
লজ্জা হয় না একটুও দাঁত বের হাসো বার বার
ছাপা হবেনা হয়তো কোন খবরের কাগজে ওদের মৃত্যুর খবর।
কবে হবে জালিমদের সকল জুলুমের শেষ
দেশ ছাড়িয়ে অন্যায় অত্যাচার দুর্নীতির খবর ছড়িয়ে পড়েছে বিদেশ
সকলি মানুষরুপি এক একটি হায়নার দল
ক্ষমতার মোহে অন্ধ হইয়া খাঁটায় নিজেদের বল,
সত্যিই কি ওরা আর কখনো আসবেনা ফিরে
কাঁপিয়ে তুলতে বাংলার সকল রাজপথ
সকল অন্যায় অত্যাচার মাটি চাপা দিতে
হাতে হাত রেখে একসাথে নতুন করে নিবে শপথ।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।