ভালোবাসার অধিকার
- জিহাদ আমিন

ভালোবাসার অধিকার
-জিহাদ আমিন

আমার সকল ভালো না লাগা বিষণ্ণতার মাঝেও
সুখের ছোঁয়ায় পরিপূর্ণতা পায় তোমার কারনে,
তোমার এই ভালোবাসার এমন মধুর ঋণ
হাসি ফোটায় মুখে সকাল সন্ধায় বছর মাস প্রতিদিন,
কখনও শোধ হইবে কি আমার এই এক জীবনে
তুমি আছো থাকবে শেষ অবধি জীবনেও মরণে।

আমি চাইনি জীবনে কখনো এমন
আসমানের ওই পরীর সাথে হোক আমার দেখা,
চলেছি একা পথ নিয়ে তোমায় পাওয়ার শপথ
প্রকৃতিরাও এসেছিল আমার সঙ্গী হতে
কেমন করে রাখি এই দু'টি হাতে অন্য কারো হাতে
তোমায় ভেবে ভেবে চলেছি কত পথ নিরবে আমি একা।

যুগের পর যুগ পেরিয়ে অপেক্ষার পথও চেয়ে
আমার সকল জল্পনা কল্পনাকে সত্যি করে
অবশেষে এলে তুমি ওগো আমার মনেরও দুয়ারে,
কেমন করে হাসি ঠাট্টার ছলে জীবনে সঙ্গী করি অন্য কাউকে
তুমিই বলো তুমি ছাড়া কি করিয়া হবে
অন্য কারো জায়গা প্রাণ থাকিতে দেহে আমার বুকে।

ক্ষণিকের এই জীবনে সুখে দুঃখে হতে একে অপরের সঙ্গী
সামান্য ভুলের কারনে ঘটে যেতে পারে সকল সমাপ্তি
তোমার ভালোবাসা ছাড়া কি হতে এমন বড় প্রাপ্তি,
আমি তো চাইনি এমন কোন সম্পর্ক
যাহার আগে পিছে জড়িয়ে থাকবে শুধুই পাপ
প্রতিনিয়ত ভোগ করিতে হবে কঠিনতর মহা অভিশাপ।

তাইতো তোমায় অপেক্ষায় প্রতিকূল প্রতিক্ষায়
বাহ্যিক সকল চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে
জীনের এই কঠিন যুদ্ধে জয়ী হতে
নিজেই নিজের সাথে যুদ্ধ করেছি দিবা রাত,
চাইনি কখনো আমি হোক না যতই নামি দামি
তোমায় বিনে ধরিতে কখনো অন্য কাহারো হাত।

যদি বলি তুমিইতো আমার সকল মন খারাপের কারণ
তোমারি কারনে এই হৃদয় করেছে কত যন্ত্রণা বরণ
করিও না গো কখনো আমায় এমন কথা বলতে বারণ,
পবিত্র প্রেম ভালোবাসা স্রষ্টার এক অমূল্য উপহার
তোমায় পেয়েছি এই জীবনে কখনো চাই না তো হারাবার
কোনদিনও করিওনা আমায় পর এতো আমার ভালোবাসার অধিকার।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026