অধিকার
- জিহাদ আমিন

অধিকার
-জিহাদ আমিন

আমাদেরও এক দিন নাম ছিল
সুন্দর ছোট একটি গ্রাম ছিল
ক্ষেতে খামারে কাজ করে খেলেও
নিজেদের ইজ্জতের কিছুটা হলেও দাম ছিল।

তোমরা যারা বাবু সেজে শহরে থাকো
বানাও বড় বড় অট্টালিকা
গ্রামের সহজ সরল মানুষ গুলোকে
তোমরা এখনো ভাবো শুধুই বোকা।

আমরাও এখন পড়তে শিখেছি
নিজেদের হিসাব নিজেরা বুঝতে শিখেছি
আর কত কাল খেয়ে যাবো
এমন করে অন্যের কাছ থেকে ধোঁকা।

নয় ছয় দিয়ে হিসাব বুঝিয়ে দাও
যোগ বিয়োগ গুন ভাগ অংক শিখাও
এখন আর নয়তো মোরা আগের মত বোকা
বই খাতা নিয়ে স্কুলে যায় আমাদের ছোট্ট খোকা।

রাতকে চাইলে তোমরা দিন বানাও
দিনকে বানাতে চাও রাত
দেশের প্রতি ভালোবাসা জাগে বছরে একদিন
গরম ভাতে পানি ঢেলে খাও ইলিশ পান্তা ভাত।

অনাহারে মোদের দিন কেটে যায়
আমার ভাগের অংশ যায় যে কোথায়
এখন সেটাও জানাটাই বড় দায়
ক্ষমতা আর দুর্নীতির কাছে আমরা অসহায়।

যে যাহার মত করে খাচ্ছে লুটে
এই দেশটা নয়তো কারো একার বাপের ভিটে
নিজেদের অধিকার মোরা সঠিক ভাবে বুঝে নিতে
প্রয়োজন হলে সকলে মিলে প্রাণ দিব।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026