বন্ধ জানালা
- জিহাদ আমিন
বন্ধ জানালা
-জিহাদ আমিন
যে জীবন চলে জীবনের সন্ধানে অবিরত
ফিরে মুছে ফেলে চলার পথে মনের সকল ক্ষত
ভুলে থাকে সেও পেয়ে ব্যথা আছে যত,
গ্রাম ছেড়ে শহর ঘেরা প্রান্তর পেরিয়ে
চলেছি দূরে কোন এক অচেনা অজানা পথ ধরে
ভুলিতে পারি নাই এখনো আমার সেই শৈশবকাল আহারে।
সাধের সকল ইচ্ছা ভুলে সব
খুঁজে ফিরি অনিচ্ছা সত্ত্বেও অন্য কোন লাভ,
হোক না অনিচ্ছায় জীবনের সকল ভোগ সুখ
কি করে করিবে তুমি দেহের ভিতরের হৃদয় ভাগ।
ধরা বাধা জীবন আর ভালো লাগেনা
বন্ধ হবে একদিন এই জীবন জীবন খেলা,
এটা কি সত্যিই হেয়ালিপনা নাকি নিজের প্রতি অবহেলা
খুলে দাও না হয় আজ বন্ধ হৃদয়ের সকল জানালা।
আমি চলতে চাই একান্তই স্বাধীন ভাবে
থাকবে না কোন ভয় পড়ে যাওয়ার আগে পিছে,
জানি কেউ হবে না সঙ্গী আমার এ পথে
সব স্বপ্নগুলোই হয় মিছে যাহা দেখি প্রতিরাতে।
তাকিয়ে দেখি বার বার পিছনে ফিরে
কিছুই তো যেন এখন আর পড়ছেনা মনে
আমার সকল স্বপ্নগুলো হারিয়ে গেল কেমন করে,
কত চেনা জানা মানুষের সাথে ছিল আমার ধার-দেনা
কি করে মিটবে তাদের সকল দেনা-পাওনা
খুলে দাও না হয় এবার হৃদয়ের সকল বন্ধ জানালা।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।