আদম সন্তান
- জিহাদ আমিন
আদম সন্তান
-জিহাদ আমিন
সকলি মোরা এক আদমের সন্তান
ধর্ম জাতি বর্ণ গোত্র মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান
হে মালিক এই জীবন মোদের তোমারিতো দান।
মাটির এই অঙ্গে জীবন দিয়ে
দিয়েছো তুমি আদমেরে শ্রেষ্ট সম্মান,
যে যেই পথেই চলি যে যেই ভাষায় কথা বলি
দিয়েছো দু'টি আঁখি দেখিতে তোমার অপরূপ রূপের প্রকৃতি
করিতে সকল সৃষ্টিকুলের সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব প্রমান।
এই ধরণীর তরে যাহা কিছু সবইতো তোমার সৃষ্টি
তুমি তো মালিক তুমি যে খালিক
বুঝিবার তরে আদমেরে দিয়েছো সেই জ্ঞান বুদ্ধি।
যেইজন বোঝে সেইতো তোমায় খোঁজে
হে মালিক তুমি রয়েছো কোথায়,
পেয়েছে তোমায় সর্বদা সর্বত্র সব জায়গায়
এই ধরণীতে আছে যত সৃষ্টি কেউ নয় মোরা অসহায়।
পাহাড় হতে তুমি ঝর্ণা ঝরাও আকাশ হতে বৃষ্টি
এই ধরণীতে কোথায় রয়েছে এমন
পড়েছে কদমও আদম সন্তানের দৃষ্টি
দেখেনি তারা তোমার রহমতের অপরূপ সব সৃষ্টি।
কি করে করিবে হে আদম সন্তান
স্রষ্টার শ্রেষ্ঠত্বও সকল সৃষ্টিকে তুমি অস্বীকার
নিজেরাই বঞ্চিত হইবে তাহলে নিজেরদের প্রতি করিতে সুবিচার।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।