আবেগ অনুভূতি
- জিহাদ আমিন
আবেগ অনুভূতি
-জিহাদ আমিন
আমি সেদিনও পারিনি বুঝাতে তোমায় কতখানি ভালোবাসি
পারিনি আমি দুষ্ট মিষ্টি কথার ছলে তোমার মুখে ফোটাতে হাসি,
আমি তো চাইনি কখনো তুমি আঘাত পাও হৃদয়ে
এমন কোন কথা কোনদিনও তোমায় বলি
চাইনি আমি কখনো এমন তোমার পথের বাঁধা হয়ে পথ চলি
তুমি যদি জানতে আমি তোমায় কতটা ভালোবাসি।
আমার এই সব চাওয়া পাওয়ায় কি হবে
কে দেখিবে বলো কবে যদি তোমায় বুঝাতে নাহি পারি,
বলিতে গিয়েও বলতে পারিনি কখনো আমি
দেখতে লাগে তোমায় ঠিক যেন পরী
দেখি যখন কপালে কালো টিপ পরনে লাল বেনারসি শাড়ি।
আমার সকল ভালোবাসা ভালোলাগা আবেগ অনুভূতি
বন্দি রেখেছি আমি তোমার ওই মৃদু হাসির মাঝে,
তোমার মলিন চেহারা দেখিলে একটি বার
এই অন্তরে আমার যেন বিরহের করুণ সুর নতুন করে বাজে
এ কথা ভেবে ব্যথায় হই কাতর সকাল সন্ধা সাজে।
আমি তো থাকিতে চেয়েছিলাম চিরটাকাল
ইহজগৎ পার করিয়া আসবে যখন পরকাল
তোমার ভালোবাসা পেয়ে থাকিতে শুধুই তোমার পাশে পাশে,
ভালোবাসার এমন পরম একটু স্পর্শ যে কেউই পেলেই'তো
আমার মত করে এমন হাজারো জীবন অনায়াসে বাঁচে।
আমি তো কখনো চাই না হোক এমন
হারিয়ে যাও তুমি চিরতরে এই জীবন থেকে কোনদিন
তোমার সুখেরি লাগিয়া হয়েছি আজ মরুর বেদুইন,
থাকি অপেক্ষায় আমার সকল দুঃখ সুখের বিনিময়ে হলেও
হাসি ফুটে উঠুক যেন তোমার মলিন চেহারায় কোন এক দিন,
ব্যর্থ আমি পারিনি তবুও তোমার মুখে ফোটাতে একটু খানি হাসি
বুঝাতে পারিনি এখনো সে কথা তোমায় আমি কতটা ভালোবাসি।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।