সর্বনাশ
- জিহাদ আমিন
সর্বনাশ
-জিহাদ আমিন
অন্ধ আইন,নিয়ে কিছু মাথা মোটা বুদ্ধি প্রতিবন্ধী
কি করিয়া করিবে বলো তুমি সত্যের সাথে সন্ধি,
এখানে বিক্রি হয় অর্থের কাছে বিচারক
সাধারণ জন প্রতিনিধি থেকে শুরু করে
মন্ত্রী আলমা সরকারি কামলা বেশির ভাগই এখন প্রতারক।
কেমন করে জনগণ করিবে তোদের প্রতি বিশ্বাস
আইনের লেবাস শরীরে ঝুলিয়ে তোরাই যদি ঘুষ খাস,
তোরা না কি এই দেশের সূর্য সন্তান
খাতা কলম ফেলে দিয়ে অস্ত্র হাতে তুলে হয়েছিস মস্তান
আর কত কাল করবি লাল সবুজের পতাকার বদনাম।
এখানে চলে রাজনীতির নাম করে পেটনীতি
ছোট থেকে বড় যে কোন কর্ম কাজে দিনে অথবা রাতে
যেখানেই চোখ রাখবে দেখবে শুধুই অহরহ চলছে দুর্নীতি,
সংবিধানের নামে নীল নকশার ভাঁজে পালন করো কার নীতি
সঠিক মেধার মূল্যায়ন না করে চলে সব খানে স্বজন প্রীতি।
সত্য বলিতে তুমি কেন এত ভয় পাও
অর্থ লুটপাট ঘুষ দুর্নীতির সংবাদ চাপা দিয়ে
খবরের কাগজে বাতাবি লেবুর বাম্পার ফলন ছাপাও,
তুমি কি সাংবাদিক না কি সাংঘাতিক
যেখানে নিরিহ মানুষ পড়ে থাকে পথে ঘাটে অন্ন বস্ত্র বিনে
মা তার পেটের শিশু সন্তান বিক্রি করতে হয় অর্থের অভাবে,
তোমাদের মূল সভায় ওদের জায়গা কোথায়
বক বক করিতে প্রতিদিন ধরে আনো মানুষরুপী ছদ্মবেশী নাস্তিক।
অন্ধের দেশে কি লাভ বলো চশমা কিনে
বড় লোকের সন্তান বলে অপকর্ম করেও মুক্তি পায় সাজা বিনে,
কাহারে করিবে তুমি এই জগতে বিশ্বাস
কিছু দিন আগেও তো দিয়েছিল জনতার মঞ্চে দাঁড়িয়ে বড় বড় আশ্বাস,
তারা গরীবের হক চাল তেল ডাল লুট করে
দেশের উন্নয়নের টাকায় নিজেদের পেট ভরে রডের পরিবর্তে দেয় বাঁশ
ওরা এখন সবাই ভীষণ ব্যস্ত করিতে এই দেশের সর্বনাশ।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।