দুঃসময়ের সাক্ষী
- জিহাদ আমিন

দুঃসময়ের সাক্ষী
-জিহাদ আমিন

নিভে যাক না হয় একটি প্রদীপ জীবন
আলোর মুখ দেখুক তবুও এই বিশ্ব ভুবন,
এই ধরণীর তরে সবাইকে ফিরে যেতে হবে
এক দিন আগে আর পরে কে রইতে পেরেছে কবে
সত্য বিশ্বাস ভালোবাসা বসত করে শুধু নিজের অন্তরে।

জীবনের চেয়েও আমি বেশি ভালোবাসি
মনে হয় কিছুটা সময় এখনো রয়েছে বাকি
যেই কোন মূহুর্তে তারই কারনে গলায় পড়তে পারে ফাঁসি,
যাতনা বিরহ সকলি মোর এই হৃদয়ে লয়ে
পারিনা আর চলিতে বয়ে যাক সব স্বপ্নগুলো মোর ক্ষয়ে।

এই জগতে সুখী হতে বলো কে না চায়
কখনো কখনো সব সুখ হারিয়ে হয়ে পড়ে অসহায়,
একাকী সামনের দিকে পথ এগোতে হবে
পিছনে ফিরে যাবার এমন কোন পথ নেই বাকি
আপন বলো পর বলো কেউই হতে চাইবে না দুঃসময়ের সাক্ষী।।

দাঁড়িয়ে পড়লেই মৃত্যুর সঙ্গে করিতে হবে আলিঙ্গন
ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যাওয়াটা হবে নিজের জন্য মঙ্গল,
কে নিবে আজ এমন একটি জীবনের দায় ভার
ব্যস্ত সকলি মোরা কার আগে কে হইবো পারাপার,
যে দেখাইয়াছে পথ হোক না তার যতই বিপদ
থাকুক না সে পড়ে এখন আর নেই তাহার কোন দরকার।

হতে পারে এখানে সবার অতি প্রিয় শাসন শোষণ
পারবে না হইতে কখনো কারো তুমি আপন,
পিছনে ফিরে যাবার এখন আর এমন কোন পথ নেই বাকি
জানিনা কবে পাবে জীবন মুক্তি ধৈর্য্যই সকল যাতনা নিবারণের শক্তি,
সামনের দিকে পথের প্রদীপ নিভু নিভু করে জ্বলছে
মনে হয় কাতর স্বরে এই অন্তর যেন আমায় কিছু বলছে।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026