সাদা কাফন
- জিহাদ আমিন
সাদা কাফন
-জিহাদ আমিন
সাদা কাফন অঙ্গে জড়িয়ে আমার
সময় হয়েছে এবার ফিরে যাবার,
মিটিয়ে দিয়ে জীবনের সকল লেনাদেনা
বিদায় জানিয়ে যত ছিল মোর চেনা জানা,
কেউ কি আছে এমন কোন কিছুর পাওনাদার
আজ থেকে কেউই থাকবেনা আর আমার পাহারাদার।
এসেছিলাম যেই দিন এই ধরণীতে
হেসেছিল সবাই কেঁদেছিলাম আমি একা নিজে
নিজের অস্তিত্ব জানান দিতে দিয়েছি হাত পা ছুঁড়ে,
বিদায়ের টিকিট খানাও সেই দিন সঙ্গেই ছিল
ভুলে রয়েছি বেমালুম ক্ষণিকের মায়ার লোভে
দুনিয়া নামক পরীক্ষার ফলাফল এই দুনিয়াও কি সঠিক জানে?
ধ্যানে জ্ঞানে গুণে সর্বদা ছিল পরিপূর্ণ
আসল হিসাবের বেলায় বেশির ভাগই জরাজীর্ণ,
কে দিবে সেদিন কাহার হিসাব
সুখ ধন সম্পদ কোন কিছুরইতো ছিলনা অভাব,
অন্তর তো ঠিকই জানে জীবনে করেছি কতখানি পাপ
যে ছিল পাওনাদার সে কি আমায় করিবেন মাপ।
সাদা কাফন জড়িয়ে সারা অঙ্গে
সেজেছি নতুন সাজে কেউ কি যাবে আমার সঙ্গে?
কোথায় পড়ে রইবে জমিদারের সকল জমিদারি
ধনী গরীব সকলের এক সমান বাড়ি,
বাড়ির সামনে হাজির চার চাকার এক খান গাড়ি
সময় যে অতি কম এখনি দিতে হবে নতুন দেশে পাড়ি।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।