কাণ্ডারী হও হুশিয়ার
- জিহাদ আমিন

কাণ্ডারী হও হুশিয়ার
-জিহাদ আমিন

কাণ্ডারী তুমি এখনো হও নি হুশিয়ার
আগাছার মত জেগে উঠেছে চারপাশে নব্য দেশপ্রেমিক
নতুন করে আবার ওরা নিজেদের ফায়দা লুটিবার
ভিনদেশে গিয়ে খোঁজতে হয় এখনো তোমাদের রাজাকার,
ওরা নিজ দেশেই বসে দেশকে কুড়ে কুড়ে খায়
নিরিহ জন সাধারণ ওদের ক্ষমতার কাছে হয়ে পড়ে অসহায়।

আইনের পোশাক পড়ে ওরা রাস্তাঘাটে ভিক্ষা করে
যখন তখন ক্ষমতার বলে যাকে তাকে নিয়ে যাচ্ছে ধরে
সামান্য কিছু অর্থের লোভে ওরা মানুষ মারে,
ওরাও আজ সেজেছে নব্য দেশপ্রেমিক
নিরিহ জন সাধারণের হাত পা ভেঙ্গে দিবে বলে
জনতার মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিয়ে যায় নির্ভীক।

কাণ্ডারী তুমি কি এখনো হও নি হুশিয়ার
কত জন না খেয়ে জীবন কাটছে তাদের অনাহারে
কেউ কি গিয়েছিল ওরা সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়াতে পাশে,
ওরা দেশকে ভালোবাসে বলে বানাতে চায় দেশের স্থপতির নামে মূর্তি
তুমি কি বুঝতে পারোনি এখনো ও হে কাণ্ডারী
বালিশ কান্ডের মত এটাও অর্থ লুটপাটের এক নতুন ফন্দি।

কাণ্ডারী ওরা তোমায় বানিয়ে রাখতে চায় অন্ধ
তাইতো স্লোগানে স্লোগানে মুখরিত করিয়া রাজপথ
করে চলছে তলে তলে প্রতিনিয়ত যে যাহার মত করে লুটপাট
চিরতরের জন্য করে দিতে চায় তোমার মুখ বন্ধ,
এখনো কি কাটেনি তোমার মনের দ্বিধা দ্বন্দ্বের সকল ঘোর
ওইতো আর মাত্র একটু সময় বাকি অন্ধকার রাত পেরিয়ে হইতে ভোর।

কাণ্ডারী আর কবে হবে তোমার হুশ হইবে তুমি হুশিয়ার
এখনো কিছু সময় আছে বাকি এই দেশ করিতে হবে উদ্ধার
তোমার আশেপাশেই ঘুড়ে বেড়াচ্ছে কত শত পি,কে হালদার
ওরা সবাই ব্যস্ত এখন দেশের অর্থ বাহিরে করিতে পাচার,
সত্যি করে বলবে হে কাণ্ডারী তুমি আসলে সঠিক কার
লুটপাট করতে সেজেছে যারা নব্য দেশপ্রেমিক না কি সাধারণ জনতার??


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026