দাও স্বস্তি
- জিহাদ আমিন

দাও স্বস্তি
-জিহাদ আমিন

হতাশা গ্রস্ত জীবন থেকে আমায় দাও স্বস্তি
পৃথিবীর এই ঝড় জঞ্জাল সকল মুসিবত থেকে দিও মুক্তি,
তোমারি'তো বান্দা আমি হে আমার মাওলা
খুলিয়া দাও তুমি আমার প্রতি তোমার সকল রহমতের দরজা।

জেনে না জেনে বুঝে না বুঝে চলি কত ভুল পথে
নিজেদের বিপদ নিজেরাই'তো আনি ডেকে,
কি করে দিব জবাব মাওলা তোমার দরবারে
পারনি এখনো সঠিক ভাবে আমি নিজেকে শোধরাতে।

হতাশারা আজ আমার চারিদিকে রেখেছে ঘিরে
অন্তরে শুরু হয় কম্পন ভয়ে তাকাতে পারিনা পিছনে ফিরে,
কি করিয়া দিব পরকালে আমার সকল ভুলের জবাব
ক্ষণিকের সুখে মজিয়া রাখিনিতো জীবনের হিসাব
পাবে কি মাওলা এই অধম তাহার সকল গুনাহ মাপ।

জানিনা আমি আমার এই জীবনে কেন শুধুই হতাশা
কখনো কখনো হারিয়ে ফেলি বেঁচে থাকার আশা,
হিম্মত দাও আমার হে আমার মাওলা
সর্বদা যেন ধৈর্যধারণ করে রাখিতে পারি তোমার উপর ভরসা
তুলেছি দু'টি হাত তোমারি দরবারে করিওনা আমার নৈরাশা।

সামান্য মাটি থেকে আমায় তুমি করিয়াছো সৃষ্টি
ফুলে ফলে মুখরিত করে সাজাতে এই ধরণীতে দিয়েছো বৃষ্টি
দিও গো মাওলা এই অধমের পানে তোমার রহমতের দৃষ্টি,
দুনিয়াও পরকালের কঠিন আযাব থেকে আমাকে দিও মুক্তি
হতাশা গ্রস্ত এই জীবন থেকে তুমি আমায় একটু দাও স্বস্তি।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026