মৃত হৃদয়
- জিহাদ আমিন

মৃত হৃদয়
-জিহাদ আমিন

ভাবনা সকল বন্দি আমার নিজের মাঝে
মন বসে না তাইতো অন্য কোন কাজে,
এপার থেকে ওপারেও পাড়ি দিতে বুঝি মানা
কত কিছু ঘটে চলছে চোখের সামনে জানা অজানা
বন্দি এখন নিজের মাঝেই মৃত হৃদয়ের সকল ভাবনা।

সকাল দুপুর সন্ধা আমার যায় পেরিয়ে
স্বপ্ন গুলো স্বপ্নের মাঝেই যায় হারিয়ে,
ধরার আগেই যায় সে ছুটে ধরতে গেলে হাত বাড়িয়ে
স্বপ্ন গুলোকে বন্দি রেখেছি নিজ সীমানার মাঝে
কোন কিছুই করতে চায় না মন তাই আগ বাড়িয়ে।

বিশাল খোলা আকাশটাও আমার দেখতে মানা
বাড়াতে চাই না এই সব দেখে নিজের মনের সীমানা
জাগতে পারে হৃদয়ও মাঝে নতুন কোন বাসনা,
থাক না আমার সকল স্বপ্নরা আজ আমার কাছে
এই ভাবেও তো জগতের মাঝে কত জীবন বাঁচে।

নিজ ইচ্ছায় বাড়াতে চাই না হৃদয়ের যন্ত্রণা
না বুঝক এই জগতে আমায় অন্য কেউ
কখনো কখনো বিশাল সমুদ্রের মাঝেও ওঠে ঢেউ
সব তরী তো তখন আর ডুবে যায় না
বিশাল এই ধরণীর চেয়েও বেশি বড় মনের আয়না।

অপমান তিরস্কার আরো কত কি সইতে হবে
নিজের বোঝা নিজেকেই একেলা একা আমায় বইতে হবে,
ভাবনা সকল বন্দি আজ আমার নিজের মাঝে
প্রকৃতিও মাঝে মাঝে সাজতে চায় নতুন কোন সাজে
এই ভাবেও তো জগতে আমার মত করে কত জীবন বাঁচে।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026