হে স্বাধীনতা
- জিহাদ আমিন

হে স্বাধীনতা
-জিহাদ আমিন

ফিরে আবার কবে দেখা হবে তোমার সাথে
কোন এক প্রভাতে আমি দেখতে পাবো দু'চোখ মেলে
ভোরের লাল রক্তিম সূর্যের একটু সৌন্দর্য
পাখিদের কিচির মিচির শব্দে পুলকিত হবে মন
প্রকৃতির ছোঁয়ায় মন হবে আরো বেশি আবেগ প্রবণ
চলবো পথ আর আমি দুু'জনে মিলে এক সাথে।

প্রতিদিন খুঁজে বেড়াই আমি একটি নতুন কবিতা
অন্ধ এই পৃথিবীকে দেখাতে আলোর জগত
যেন অন্যের হাতে বন্দি না হতে পারে নতুন প্রজন্মের ভবিষ্যৎ
নিজেরাই খুঁজে নিতে পারে নতুন একটি পথ
সৎ যোগ্য লোকের মাঝে খুঁজে ফিরি লাল সবুজের প্রকৃত ছবিটা।

স্বাধীনতা তুমি এখনো রয়ে গেছো পরাধীন
তোমার বুকে রক্ত ঝরছে কত নিরীহ প্রাণের প্রতিদিন
অন্যায় অবিচার যারা করে বেড়ায় মোরা হই যদি ওদেরি ভক্ত
আমি দেশকে ভালোবাসি নাকি নিজেই দেশের শত্রু
কাগজে কলমে হতে পারো তুমি স্বাধীন
এক ধর্ষিত নারীর চোখে বরাবরই তুমি মূল্যহীন।

কি করে শোধ করবে তুমি শহীদদের রক্তের ঋণ
যাদের রক্তে রক্তাক্ত হয়েছিল রাজপথ
বুলেট গোলা বারুদের আঘাতে আঘাতে ঝাজরা করেছিল বুক
এই দেশের জন-মানুষের অধিকার রক্ষার্থে যারা করেছিল শপথ
উত্তর কি আছে তোমার কাছে কোথায় ছিলে তুমি সেই দিন।

আমি কি পাবো ফিরে আমার স্বাধীনতা
এই বাংলার বুকে উড়াতে লাল সবুজের পতাকা
পিতা হারা সন্তান আদরের ভাই হারা বোন
মা ভুলে থাকতে পারবে হাসি মুখে সন্তান হারানোর ব্যথা
ফিরিয়ে দাও তুমি সবার নায্য অধিকার হে স্বাধীনতা।

পারবে কি দিতে তুমি ওদের এমন একটি আশ্বাস
যার প্রতি রাখতে পারবে ওরা একটুখানি বিশ্বাস
স্বাধীন দেশের মানুষ আমি কেন প্রতি পদে পদে হবে বিপদ
নির্ভয়ে চলতে চাই এগিয়ে আমার সামনের পথ
সকল আঁধার পেরিয়ে ফিরে পাবো আবার আমি এক নতুন প্রভাত।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026