একশত বছর পর
- জিহাদ আমিন

একশত বছর পর
-জিহাদ আমিন

এতশত বছর পর গিয়ে যদি তোমার সামনে দাঁড়াই
সেই দিন তুমি কি আমার চিনতে পারবে?
কোন দিন আর যদি দেখা না হয় তোমার সঙ্গে
বাহারি কোন রঙ্গে রাঙ্গিয়ে উঠুক তোমার ওই অঙ্গে
জীবনের শেষ পর্যন্ত তুমি কি আমায় মনে রাখবে??

এই ধরণীর বুকে সম্পর্ক গুলো হয় কেন এমন
কেউ পায় কেউ তা পেয়েও হারায়
কখনো কখনো কেউ সবকিছু জেনেও দূরে সরে রয় আজীবন,
তবুও কি তারে চিরতরে ভুলা যায় মন
স্মৃতি গুলো তার চোখের সামনে ভেসে ওঠে যখন তখন।

দূরে থাকলেই কি কাউকে ভুলা যায়
পাওয়া না পাওয়ার একাকী জীবনের যন্ত্রণা সারাক্ষণ ভাবায়,
হোক আবেগে নয়তো নিজের অজান্তে ভালো লেগেছিল তারে
জানিনা সে আজ রয়েছে কাছে কি বা দূরে
একশত বছর পর গিয়ে যদি তার সামনে দাঁড়াই
তখনও কি সে আমায় চিনতে পারবে।

বলে বলেও হয়নি সেই দিন মনের কিছু কথা
হৃদয়ের অগোচরে জমেছিল ক্ষাণিকটা ব্যথা
হয়তো কিছুটা পিছুটান নয়তো ধনী গরীবের ব্যবধান,
কতবার বলতে গিয়ে বলতে পারিনি মুখ ফুটে
হয় যদি ক্ষুন্ন তাতে বড়দের মান-সম্মান
কত জন বলবে কত কি কথা যাবে জাত কুল মান।

এখনো মনে হয় সেই আগের দিনের মত করে
আজো তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি,
জানিনা সেই দিন কে কাহারে দিয়েছিল বেশি ফাঁকি
বলতে পারবোনা সঠিক এখনো কি তোমায় ভালোবাসি?
সেই হাসি মায়াবী দৃষ্টি সবই যেন এখন শুধুই স্মৃতি
এমন কিছু সম্পর্ক হয় তার শেষ হয়েও হয়না কখনো ইতি।

কোন দিন আর যদি দেখা না হয় তোমার সঙ্গে
জীবনের শেষ পর্যন্ত তুমি কি আমায় মনে রাখবে?
আমার চেহারার ভেসে থাকবে হয়তো সেদিন বার্ধক্যের ছাপ
শরীরের মাঝে প্রতিটি চামড়ায় পড়তে পারে ভাঁজ,
একশত বছর পর গিয়ে যদি তোমার সামনে দাঁড়াই
সত্যিই কি সেই দিন তুমি আমায় ওগো চিনতে পারবে???


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026