মরণ অসুখ
- জিহাদ আমিন

মরণ অসুখ
-জিহাদ আমিন

একটি সদ্য ফোটা গোলাপের সাথে চলার পথে
গড়ে ওঠেছিল অল্প সময়ের কিছুটা সখ্যতা,
ভয় পেত হৃদয় ভীষণ তাহার কাছে এলে
কাঁটার আঘাত আমি সইবো কি করে
হয়েও হয়ে ওঠেনি তাই এমন কঠিন মধুর দক্ষতা।

কেউ অবলীলায় বা অবহেলার বোধ করেছে তাহার প্রয়োজন
কখনো কাছে পেতে করিতো কত আয়োজন
হতে পারেনি কারো কাছে কখনো সে প্রিয়জন,
সবাই তাহার সৌন্দর্য উপভোগ করিতে দিয়েছে আঘাত
ঝরিয়েছে অশ্রু নিরবে কখনো করেনি তার প্রতিবাদ।

জীবনের সুখ সকলেই'তো ভোগ করিতে চায়
কারো সুখে কেন অন্য কেউ আঘাত পায়
নিজের সুখে অন্যকে ভোগতে হয় যদি যন্ত্রণায়,
একটি প্রাণের মূল্য আমি কি দিতে পারিবো
মিছে আশায় ভুল ভালোবাসায় আর কত হৃদয় মোরা কাঁড়িবো।

শুনেছো কি কান পেতে তুমি আহত প্রাণের কান্না
বেঁচে থাকাটা তাহার জন্য কতটা কঠিন
কে বুঝিবে সেই ক্ষত বিক্ষত হৃদয়ের করুণ যন্ত্রণা,
দিতে পেরেছো কি তারে একটু খানি সুখ
বিনিময়ে ক্ষণে ক্ষণে হৃদয়ে বেঁধেছে মরণ অসুখ।

এই জগতের নিষ্ঠুর মানুষের কাছ থেকে হয়েছে প্রতারিত
বার বার হিম্মত হারিয়েও নিজের মন করেছে প্রসারিত,
দেখেছিল কত স্বপ্ন বুনেছিল মনের একান্তে কিছু আশা
কখনো পায়নি সে বিন্দু সমপরিমাণ একটু প্রকৃত ভালোবাসা
একটি সদ্য ফোটা গোলাপ ঝরেছে অকালে হয়নি তার বেশি দিন বাঁচা।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026