একটু খানি ছাড়
- জিহাদ আমিন
একটু খানি ছাড়
-জিহাদ আমিন
কে দেবে কাহারে একটু খানি ছাড়
সকলি মোরা এখন ব্যস্ত প্রতিযোগিতায়
কার আগে কে হতে পারবো অতি তাড়াতাড়ি পারাপার,
সময়ের স্রোতে আগে নয় পরে যেতে হবে ফিরে
কতনা সাধনা কত স্বপ্ন সাজাই সব কিছু ঘিরে
ফিরে হবে না হয়তো আর কোনদিনও দেখা আবার।
জীবন ছুটে চলে অবিরত জমানো মনের সকল ক্ষত
হোক নিজের সবকিছু ধংস করবোনা তবুও মাথা নত,
কিছু অভিমান কিছুটা পড়ে থাকে মনের টান
মাঝে মাঝে অতীতে ফিরে যেতে করে যায় আহ্বান,
ছাড় দেবার পাত্র মোরা কেউই'তো নয়
মনে থাকে ভয় যদি আগে বরণ করে নিতে হয় পরাজয়।
আমি বড় কেন আমি তাকে দিব ছাড়
আমার এক কথায় সবাই উঠবে বসবে
পান থেকে এক চুন খসলে নেই কারো কোন ছাড়
কার এত বড় সাহস কে হবে আমার হুকুম বিনে পার,
আমি ছোট কেন ওরা সবাই আমায় করে না বেশি আদর
অন্য কারো চাইতে আমি কম কিসে সবাই আমায় করতে হবে কদর।
বাজারে পাবে না কোন পণ্যের মূল্য ছাড়
কিনতে তোমাকে হবেই যা কিছু চাই দরকার
কারো ব্যাগ ভর্তি বাজার কারো বা সংসারে চলে হাহাকার,
দেশের নাগরিক হিসেবে সুযোগ সুবিধা পাও আর নাহি পাও
কোন লাভ নেই অনশন ধর্মঘট করিয়া যতই গলা ফাটাও
প্রতি বছর বছর খাজনা ঠিকই আদায় করে নিবে সরকার।
রাতের কাছে পায় না ছাড় দিন
তাঁরাদের সঙ্গ বিনা অপূর্ব চাঁদের সৌন্দর্যও দেখতে লাগে মলিন,
সম্পর্কের কাছে বন্দি আমাদের এই জীবন
স্বপ্ন সবাই দেখে গড়তে নিজের মনের মত করে একটি ভুবন,
ভালোবাসা ছাড়া এত বড় জীবন কি করে করিবে পার
বেঁচে থাকার জন্য চাই সবাই সবার কাছ থেকে মোরা একটু খানি ছাড়।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।