কর্মের হিসাব
- জিহাদ আমিন
কর্মের হিসাব
-জিহাদ আমিন
না পেয়েও পেয়েছি জীবনে অনেক কিছু
হারিয়েছি কত বার পথ এসেছিলো কত শত বিপদ
কখনো ছাড়িনি তবুও সেই পথের পিছু,
আঁধারে পেরিয়েই'তো আসবে আলো
যাচাই করে দেখতে হবে কোনটা মন্দ কোনটা ভালো,
থেমে গেলে কি করে খুঁজবো আমি পথ
পুরোটা পথ পাড়ি দিতে নিতে হবে নিজ থেকে আমায় শপথ।
নিজের জন্য যেই পথ বেছে নিয়েছি আমি
সেই পথে যে কোন সময় আসতে পারে বিপদ,
যেখানে জোর জুলুমে ভরা সাধারণ নিরিহ জনতা হয় দিশেহারা
আমি নিজেই হই যদি সেই পথের গতিরোধ
জামিলদের জুলুমের সামনে কেউই নয় এখানে নিরাপদ,
দুঃখ কষ্ট যন্ত্রণা আমায় যে সইতেই হবে
আমি জানি এক দিন আমায়ও যে মরতে হবে,
কে দিবে সেই দিন আমার কর্মের হিসাব
এই দুনিয়াকে নয় ভয় করি আমি পরকালের কঠিন আযাব।
আমি কেন ঘুরিবো মিছে এই দুনিয়ার পিছে
মৃত্যুর পর কবরে কেউ কি যাবে আমার সাথে,
যদি তারা সবাই জানতে পারিতো
কি পরম সুখ অপেক্ষা করছে তাদের জন্য পরকালে,
যেথানে নেই কোন জন্ম অথবা মৃত্যু
আল্লাহর পক্ষ হতে দেওয়া প্রতিটি ওয়াদা সত্য,
তবুও কেন নেই আমার একটু খানি সবর
কি ব্যবহার করিবে আমার সঙ্গে অন্ধকার কবর
সত্যিই কি আমি সেই সব সম্পর্কে হয়ে রয়েছি বেখবর।
করি নিজেকেই নিয়ে নিজে কত অহংকার
জানিনা কি আমি টান দিতে চাই ধরে আল্লাহর চাদর,
আমি পাপী পাপিষ্ঠ ক্ষণিকের সুখে লোভে করি অন্যের অনিষ্ট
আশরাফুল মাখলুকাত আমার পরিচয়
নিজেই বুঝেতে পারিনি এখনো নিজের আসল কদর।
ধৈর্য্যের চেয়ে বড় হতে পারে না কোন অস্ত্র
সত্যের কোনদিনও হয়না'তো কখনো মৃত্যু,
সত্যের সাথে মিশে যা পেয়েছি খুঁজে এতেই আমি আছি সুখে
আসুক যতই বিপদ পাড়ি দিতে হবেই আমায় পুরোটা পথ
হিম্মত নিয়ে বুকে সুখে দুঃখে সত্যের পথে থাকিতে হবে অবিচল।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।