ভালোবাসার মায়া
- জিহাদ আমিন
ভালোবাসার মায়া
-জিহাদ আমিন
কি এমন মায়ার বাঁধনে বাধিয়াছো তুমি
সে কথা কি করে বলো বলিব আমি,
থাকো তুমি কাছে কি বা দূরে রও দূরে সরে
কি করে ভুলিবো তোমায় তুমি যে থাকো এই হৃদয়ে।
কত বার চেয়েছি এ কথা তোমায় বলিবার
বলি বলি বলেও হলোনা তবুও বলা,
তুমি কাছে কি বা দূরে রও মনে রাখো কি বা ভুলে যাও
আমি তো তোমায় কখনো ভুলিতে পারিবোনা।
ওগো লজ্জাবতী লজ্জা তোমার চোখে মুখে
ভালোবেসে তোমায় রেখেছি আমার এই বুকে,
সুখে বা দুঃখে সকাল বিকাল সন্ধাও রাতে
তুমি আছো থাকবে আমারি প্রাণেতে মিশে।
সেই দিনও তো হয়নি দু'জনাতে দেখা
তুমি আসবে বলে পথ চেয়ে আমি বসেছিলাম একা,
তোমায় বিনে সময় গুনে গুনে দিন হল পার
জানিনা আর কত কাল এভাবে হবে আমার বাঁচা।
আশা জাগা এই মনে কিছু জ্বালা জ্বলে ওঠে ক্ষণে ক্ষণে
দেখেও তুমি ফিরে নাহি দেখিলে আমার পানে,
সেদিন কি ছিল জানিনা আমার ভুল
যেই হৃদয় সারাক্ষণ তোমাতে থাকিতো ব্যাকুল
না জানি জীবনের শেষ অবধি দিতে হয় তাহার মাশুল।
কি এমন মায়ার বাঁধনে বাধিয়াছো তুমি আমায়
সে কথা কি করে আমি বলিব,
বলো তোমায় বিনে একেলা একা
এতোটা পথ জানিনা আমি কি করে যে চলিব,
যেই ভালোবাসা জাগিয়েছিলে তুমি এই অন্তরে
কি করে আমার এক জনমে তাহা আমি ভুলিব।
যেই পথে ছিল আলোয় আলোয় ভরা
সেই পথেও আজ থাকে আঁধারে আঁধারে ঘেরা
যেই হৃদয়ে সারাক্ষণ ঝরিতো বৃষ্টি সেখানে আজ ধরেছে খরা,
কি এমন মায়ার বাঁধনে বেধেছো তুমি আমায়
একেলা একা জীবন সেও খোঁজে একটু ভালোবাসার মায়া।
আমায় যদি তুমি নাহি পাও কোনদিন খুঁজে
বুঝে নিও তুমি সেই দিন হারিয়ে গেছি আমি
তুমিও তোমার এই জগতের মায়া ছেড়ে দূর বহুদূরে,
যে পথ চেয়ে থাকিতো কেউ তোমায় দেখার অপেক্ষায়
সেই একই পথে বসে আছো তুমি তাকে একটি বার দেখার আশায়।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।