পাপিষ্ঠ অন্তর
- জিহাদ আমিন

পাপিষ্ঠ অন্তর
-জিহাদ আমিন

বজ্র কণ্ঠে আওয়াজ তুললো হঠাৎ এক লোক
জানিনা সে কি বলতে চেয়েছিল কি জানি তাহার শোক,
জানতে কি পেরেছো কেউ তাহার মনের ভাব
কি ছিল অচেনা অজানা সেই লোকটির অভাব,
নিভে যাবে নাকি জ্বলে থাকা সব আলো
যেই অন্ধকারকে আলো ভেবে বলেছেলি তুমি এতদিন ভালো।

রক্তে মাংসে গড়া মানুষ আমি
মৃত্যুর সঠিক দিন তারিখ তাও ঠিক কেউ নাহি জানি,
যদি আর ফিরে কখনো সত্যের ডাক না আসে
এটাই শেষ চাওয়া পাওয়া ফিরে কেউ ভালো না বাসে
ঠিকই ওরা সবাই আমায় দেখে হয়তো ঘৃণার চোখে।

আমি হতে পারিনি আজো ভালো মানুষ
সারাক্ষণ খুঁজিয়া বেড়াই অন্যের সব দোষ,
কিছু অর্থের লোভ রয়েছে সামান্য কিছুটা সার্থের সুখ
মানুষের বেশ ধরে হয়ে রয়েছি অমানুষ।

অভিযোগ নেই কারোই এখন আর আমার প্রতি
কত বার সঠিক পথ দেখিয়েছে ওরা আমায়
শুনিনি কারো কথা বুঝিনি অন্যের ব্যথা
তাতে কার কি আসে যায় আমি মানি আমার নিয়ম নীতি।

নিজেকে নিজেই ভাবি অনেক বড় কেউ
বিশাল বিশাল জাহাজও সামলাতে পারেনা সমুদ্রের সামান্য ঢেউ,
আমি তো সেই তুলনায় অতিব নগণ্য
কথা বার্তা আচার আচরণ ব্যবহার তবুও কেন এত জঘণ্য।

বহুকাল ধরে আসছে আসবে আমারি মত কত
ঠিকতে পারেনি কেউই চিরকাল তাদেরও হতে হয়েছে গত,
কি করিয়া শুকাইবো সকল ক্ষত যন্ত্রণা
করিয়াছি জেনে শুনে কত হৃদয় ক্ষত বিক্ষত।

বজ্র কন্ঠে আওয়াজ তুলে কেউ'তো উঠবেই জেগে
বললে কিছু মায়ার ছলে অথবা রেগে আবেগের কঠিন বেগে,
কে করবে আমার জন্য শোক কত হৃদয়ে আমি বাধিয়েছি রোগ
জাগ্রত হয়নি একটি বারের জন্যও আমার বিবেক বোধ,
আসমান জমিনের মাঝে কোন কিছুই যে চিরস্থায়ী নয়
বজ্র কন্ঠে একটু আওয়াজ শুনলেই শুরু হয় পাপিষ্ঠ অন্তরে ভয়।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026