প্রাপ্তি অপ্রাপ্তি
- জিহাদ আমিন

প্রাপ্তি অপ্রাপ্তি
-জিহাদ আমিন

তোমার মত এমন করে কোন জনমেই আমি
হয়'তো ভালোবাসতে পারিবো না,
জানি পৃথিবীর সব কিছুর বিনিময়ে হলেও
তুমি আমায় করিতে পারিবে না কখনো ক্ষমা,
দুঃখ করোনা সব হিসেব তোমার মিলে যাবে
এই বার পরিশোধ হবে আমার সকল জরিমানা।

তোমায় নিয়ে ঘুরতে পারিনি পৃথিবীর বহু প্রান্তে
তোমার মনে কিছু কি চাওয়ার ছিল
সেটাও পারিনি আমি কোনদিনও তা জানতে,
বহু রাগ ক্ষোভ জমেছে নিশ্চয়ই আমার প্রতি
পারোনি মুছে ফেলতে হৃদয়ে আঁকা সকল ছবি
রেখছো অতি যতনে আমায় হৃদয়ের একান্তে।

আজ শত অভিযোগ আমার প্রতি তোমার
সব অভিযোগ আমি স্বীকার করে নিলাম
বলো আর কি এমন কিছু আছে বাকী জানার,
তোমার এনে দিতে পারিনি আমি একটি গোলাপ
হয়নি একা নির্জনে বসিয়া একটু মধুর আলাপ
করোনি তুমি কখনো এমন শত শত ভুলের প্রতিবাদ।

অভিযোগ করা তোমারি'তো মানায় বলে যাও মন খুলে
জেনেও সবকিছু মেনে নিলে কোন অজানা ভুলে,
প্রাপ্তির চেয়েও যেখানে জমা পড়েছে বেশি অপ্রাপ্তি
জানিনা সেখানে কোনদিনও মিলবে কি করিয়া শান্তি,
তোমায় যাচাই করার মত এমন কিছুই নেই যে আর বাকী
তা না হলে আরো আগেই টেনে নিতে তুমি সমাপ্তি।

তোমার মনের রাজ্যে আমার জন্য হবে কি একখানা বাড়ি
তুমি বলবে যাহা চলবে সেথায় তোমার শাসন বারণ
করবো না আর আমি কোন প্রকার বাড়াবাড়ি,
কি চাহিবো তোমার কাছে এমন কিছু আর আমি
দিও একটু শুধু ভালোবাসা না হয় আমায় তুমি
তোমার ভালোবাসার চেয়ে কি হতে পারে পৃথিবীতে বেশি দামি।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026