মাটির এই দেহ
- জিহাদ আমিন

মাটির এই দেহ
-জিহাদ আমিন

আজ বাদে কাল যেতে হবে ছাড়ি
আমার এই না সাধের বসতবাড়ী,
আমার দেহ খানা রইবে পড়ে একেলা একা মাটির উপরে
কত পাড়া পড়শি আমায় দেখতে আসবে
কেউ করবে কান্নাকাটি কেউ করবে তৈরি বিদায় দিতে তাড়াতাড়ি।

মাটির এই দেহ খানা আমার কি দিয়ে হইবে খাঁটি
বাইরের বেশ বুশা সাজিয়েছি করে পরিপাটি,
কি আছে সারা এই অঙ্গে নিয়ে যেতে সঙ্গে
সময় তো কেটে যাচ্ছে বাহারি কোন রঙ্গে
অবশেষে মিশে মাটির সঙ্গে ফিরে আবার হবে মাটি।

কার সঙ্গে হবে আমার স্বর্গবাস
কে আমায় দিতে পারবে সেই দিন আস্বাস,
এই নিঃশ্বাসের এমন কি আছে বিশ্বাস
যে কোন সময় বন্ধ হয়ে যেতে পারে চিরতরের জন্য শ্বাস প্রশ্বাস
এক আল্লাহর উপর রাখিতে হবে সব সময় বিশ্বাস।

এক পা দু'পা করে পথ যে হয়ে যাচ্ছে পার
বিনা হিসাবে করে যাচ্ছি কতনা আহার
শেষ বিচাবের দিন কে হবে সাক্ষী কাহার,
আমি যে বান্দা এক গুনাহগার
প্রিয় রাসূলের সুপারিশ বিনে নাই কোন বাঁচার উপায় আমার।

আমি যাবো যেই দিন বিদায় নিয়ে
কতজনা থাকবে আমার আগে পিছে
কেউতো আসবেনা দিতে সান্তনা আমায় একটু বুকে নিয়ে জড়িয়ে,
আমার দেহ খানা রেখে আসবে ওই না মাটির ঘরে
আর বুঝি হইবোনা দেখা কারোই সঙ্গে এই জনমের তরে।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026