অধিকার চাই
- জিহাদ আমিন

অধিকার চাই
-জিহাদ আমিন

অধিকার চাই বাঁচতে প্রাণ খুলে একটু হাসতে
অধিকার চাই আমি আমার দেশকে ভালোবাসতে,
এই দেশও দেশের মাটি কি শুধু একার আমাদের
হক কথা বলতে চায় না কেন অন্য সবাই
প্রতিহত করতে একসাথে মিলে সকল জালিমদের।

অধিকার চাই পালন করতে নিজ নিজ ধর্ম
অধিকার চাই বেঁচে থাকতে ভালো কোন কর্ম,
কেন মনগড়া ভাবে বলবে কাউকে তারা জঙ্গী
ভিন্ন ধর্মাবলম্বী হলে বদলে ফেলে তাদের আচরণ ভঙ্গি?
কর্ম বিহীন জীবন অসহায় বেকারত্ব হয়েছে নিত্যদিনের সঙ্গী।

অধিকার চাই আমরা সবার সমান
অধিকার চাই বাঁচতে নিয়ে নিজের সম্মান,
ক্ষমতার দাপটে অন্য সবাই তোমার সামনে বেমানান
হাতেনাতে ধরা পড়ছো তোমরা অসৎ কর্মে
কবে হবে বোধ একটুও কি হয় না তোমাদের অপমান।

অধিকার চাই এই দেশের কৃষক তাঁতী দিনমজুরদের
অধিকার চাই মেহনতী মানুষের শ্রমের ন্যায্য মূল্যের,
যখন তখন অসাধু ব্যবসায়ীরা বাঁধবে সিন্ডিকেট
নিজেদের খেয়াল খুশি মত বেঁধে দিবে তারা যে কোন পণ্যের রেট।

অধিকার চাই অন্যায়ের বিরুদ্ধে করতে প্রতিবাদ
অধিকার চাই ভেঙ্গে দিতে অত্যাচারীদের কালো হাত,
আর কত সহ্য করবে অন্যায় অত্যাচার
লুঠপাট চলছে অহরহ এই দেশে হয়না তার সঠিক কোন বিচার।

নাই কি এমন কেউ আমার এই দেশে
চলবে সত্য সঠিক পথে বাঁচবে সে বীরে বেশে,
অধিকার চাই সবাই মিলেমিশে আনতে এক নতুন পরিবর্তন
অধিকার চাই বেঁচে থাকার জন্য গঠন করতে একটি সুন্দর জীবন।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026