একালের ভালো মন্দ
- জিহাদ আমিন
একালের ভালো মন্দ
-জিহাদ আমিন
কারো নামের ও কাজের থাকে কত ছন্দ
বুঝতে চায় না কেউ কে ভালো কে মন্দ,
লোক মুখে শুনেছি লোকটা অনেক মার্জিত
জ্ঞান বিদ্যা নাকি তার বেশ ভালো
দেখতে খুব সুন্দর নয়'তো তেমন কালো
কিন্তু সামান্য কিছু অর্থের লোভে হয়ে যায় সে বিক্রীত।
লোকটার সবাই অতি আপন কেউ নয় তার পর
ইট বালুর তৈরী বাড়িতে বানিয়েছে বিশাল ঘর
বড় লোক শশুরের একমাত্র মেয়ের হয়েছে সে বর,
বিয়ে করে নিয়ে এসেছে বউ নিজ বাড়িতে
এক বারের জন্যও পা রাখতে হয় না তার মাটিতে,
পুরো বাড়িটাই যেন তার উঠোন সহ পাকা
কেউ যে ঢুকবে সেই বাড়িতে এমন জায়গাও নেই ফাঁকা।
কি নেই তার অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা
নিয়েছে নিজের করে সে কিনে সবার ভালোবাসা,
মাঝে মাঝে একটু লাল পানি পান করা তার পুরোনো স্বভাব
মান মর্যাদার তবুও কখনো হয়না'তো তার বিন্দুমাত্র অভাব।
করিম মিয়া গ্রামের মানুষ চাষার ছেলে চাষা
কোন রকম ক্ষেতে খামারে কাজ করে
দিন আনে দিন খায় এইভাবেই হয় তার জীবন বাঁচা,
ঠিকমত প্রতিদিনের সংসারে খরচ যোগানো তার জন্য দায়
তবে সে খেটে খায় নিজেকে ভাবেনা কখনো অসহায়।
বউ যে তাহার গরীব বাপের ঘরের মেয়ে
কোন দিন তাদের এমনও কেটে যায় এক দু'বেলা না খেয়ে,
তবুও সে কখনো করেনা কোন অভিমান
জানতে পারেনা তার পাড়া প্রতিবেশি কেউ
এতে হয় যদি বাহিরের মানুষের কাছে স্বামীর অসম্মান,
সাদাসিধে মানুষ তারা বুঝেনা তেমন কোন কূটনীতি
দিন আনে দিন খায় এটাই তাদের আসল মূলনীতি,
ভালো আর মন্দ যাচাই নিয়েও থাকে সবার মাঝে ধন্দ
কেউ কেউ এই সব দেখে উপভোগ করে পায় আনন্দ
তাই দেখে বুঝা এখন হয়েছে কঠিন একালের ভালো মন্দ।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।