প্রিয় জন্মভূমি
- জিহাদ আমিন

প্রিয় জন্মভূমি
-জিহাদ আমিন

কবে আবার মুক্ত হবো আমি
ফিবে যাবো আমার প্রিয় জন্মভূমি,
নদী-নালা গাছ-গাছালি,পুকর-ডোবা বন-বনানী
কোথায় যেন এসে পড়ে রয়েছি আমি
বুকটা কেমন লাগছে আমার খালি খালি।

শালিক দোয়েল বসে গাছের ঢালে
গান গেয়ে যায় ওরা মনের সুখে,
ময়ূর নাচে পেখম মেলে বাহারি তালে তালে
বাবুই পাখি ঘর বুনে যায় একা আপন মনে।

আমিও যেন এক বন্দি পাখি
সারাটা দিন চার দেয়ালের মাঝে বন্দি থাকি,
মনটা আমার কোথায় জানি ছুটে চলে
ফেলফেলিয়ে তাকিয়ে রয় দু'টি আঁখি
আবার কবে জানি আমি ফিরবো বাড়ি।

খোকন সোনা হাঁটতে শিখেছে তাড়াতাড়ি
খুকি মনির পরনে পড়েছে নতুন শাড়ি,
কখন যে আমি ওদের বুকে নিবো জড়িয়ে
মন তো আর সইতে চায় না বেশি দেরী।

রাখাল ছেলেরা ছুটে চলছে মাঠে
ছোট ছোট সোনামণিরা সকলেই ব্যস্ত
সকাল বেলায় কোরআন পাঠে,
মা যে আমার চাল ভেঙেছে ঢেঁকি কলে
শীত আসলে পিঠা খাবে সবাই মিলে।

মন যে আমার আর চায় না মানতে
ফিরে অতীত যেন আমার কাছে টানতে,
শিশির ভেজা ঘাসেও থাকে যেন এক নতুন প্রাণ
শীতের সকালে চারিদিকে ছড়িয়ে পড়েছে
খেজুরের রসের সেই মিষ্টি মধুর ঘ্রাণ,
কবে আবার ফিরে আমি ফিরবো বাড়ি
ভালোবাসি তোমায় ও আমার প্রিয় জন্মভূমি।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০৮-২০২৫ ২২:৫১ মিঃ

অনিন্দ্য সুন্দর লেখনী
দোয়া ও শুভ কামনা রইলো।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026