মুসলিম আমি
- জিহাদ আমিন
মুসলিম আমি
-জিহাদ আমিন
মুসলিম আমি কাউকে ভয় করিনা
এক আল্লাহ বিনে কারো আমি ধার ধারি না,
ঈমানের জোরে কথা বলি
হকের পক্ষে থেকে সত্যের সাথে পথ চলি
মুসলিম আমার পরিচয় ঈমান আমার সবচেয়ে দামি।
জীবন আমার লিখে দিলাম ইসলামের নামে
ছাড় পাবে না বিন্দুমাত্র কেউ
যদি আঘাত হানতে চায় সেই ইসলামে,
মুসলিম আমি আমার কিসের ভয়
মরলে শহীদ বাঁচলে গাজী ইসলামের হোক জয়।
শহীদের কাফেলায় লিখিয়ে দিলাম আমার নাম
পরোয়া করিনা কাউকে আমি
হোক না সে এই দুনিয়ার জমিনে যতই ক্ষমতাবান,
ওই তো নাকের মাঝে যেন ভেসে আসছে
জান্নাতের অমৃত অমিয় সুমধুর সুঘ্রাণ,
এই জীবন আমার সৃষ্টিকর্তার দান এক অমূল্য উপহার
বাঁচতে চাই আমি অন্যায়ে বিরুদ্ধে হয়ে শক্ত হাতিয়ার।
যেই রাসূল আমার ইসলামের জন্য
দন্ত মোবারক করেছেন শহীদ ঝরিয়েছেন শরীরের রক্ত,
আমি কি সেই রাসূলের উম্মত নই!
কি করিয়া হই আমি ইসলামের দুশমনদের ভক্ত,
ছাড় পাবে না কেউই হোক সে রাজা নয়তো প্রজা
এ দেহে এক বিন্দু পরিমান থাকিতে রক্ত।
উমরের মত গর্জে ওঠো আলীর তলোয়ার হয়ে যুদ্ধ করো
হয়'তো বাঁচো নয়'তো মরো,
এক আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে করিনা মাথা নত
যেই কয় দিন বাঁচি বাঁচবো বীরের মত
মুসলিম আমি জীবনের চেয়ে আমার ইসলাম বড়।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।