বিদায় বেলা
- জিহাদ আমিন
বিদায় বেলা
-জিহাদ আমিন
আমার যাবার সময় এবার বুঝি হয়েছে
জানিনা আমি শেষ বিদায়ের বেলায়
সে কি আমায় ভালোবেসেছে?
পারিনিতো আমি করিতে তাহার মনের সকল বাসনা পূর্ণ
কখনো কখনো ফিরে আমারি কারনে
সাজানো গোছানো স্বপ্নগুলোও হয়েছে চূর্ণবিচূর্ণ।
আলো আঁধারের মাঝেও খুঁজেছি তোমার ভালোবাসা
যা পেয়ে জানতে পেরেছি বেঁচে থাকার আশা,
আশার প্রদীপ জ্বলে নিভু নিভু করে এই মনে
তোমায় যে পেয়েছি আমি এতেই সুখি
আর কিছু চাই না গো আমার এই জীবনে।
ভালো তো আমি এই জীবনে তাকেই বেসেছি
তার দুঃখে আমার চোখেও ঝরেছে জল
বিনিময়ে হৃদয় কি পেয়েছে তাহার ফল
অবশেষে কান্নার বিপরীতে বহুবার আমি হেসেছি,
ফুলের জন্য হয়েছি মালি পুরোটা বাগান আমার হয়েছে খালি
জীবন কি চলে দিয়ে কখনো জোড়াতালি
পারিনি তার মন রাঙ্গাতে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভুল ভাঙ্গাতে।
আমি কি তোমার আপন কেউ নয়
তুমিইতো ভালো জানো জানিয়ে দাও আমার পরিচয়,
দূরে আছি বলে কখনো এমন ভেবোনা তুমি
তোমার দেওয়া ভালোবাসা আমি এক বিন্দু করেছি ক্ষয়
আমার কাছে তুমি ছিলে আপন জীবনের চেয়েও দামি।।
ভালো সেতো শুধু আমাকেই বাসে
আমার খুশিতে অজানা সুখে যে সেও হাসে,
ভুল বেশি ছিল কার স্বীকার করেছি সব ছিল আমার
হতে পারিনি আমি তার সঠিক পাহারাদার,
বিদায়ের সময় সে কি এসে আমায় খুঁজবে
কাছে এসে পাশে একটু কি সে বসবে?
তাহার ভালোবাসা ছিল আমার হৃদয়ে অতি পবিত্র
জানি আমি শেষ বিদায়ের বেলায়ও সে আমায় ভালোবাসবে।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।