মুখোশ
- জিহাদ আমিন

মুখোশ
-জিহাদ আমিন

নিজ মুখে কিছু বলতে মানা
ঘেউ ঘেউ করছে সকল কুকুর ছানা,
রাক্ষসের মত করে তারা দিচ্ছে হানা
তোমাদের তন্ত্রমন্ত্র আছে সবার জানা।

জনগণ খুঁজছে কোথায় আছে গণতন্ত্র
কার হাতে সেই আজব মন্ত্র,
তলে তলে হচ্ছে বুঝি সব ষড়যন্ত্র
জোর করে টিকে থাকাটাই গণতন্ত্রের মূলমন্ত্র।

ভাষণ শাসন সবই সাজানো নাটক
শিল্পী আপা খুঁজছেন নতুন করে ঘটক,
সকলেই ওরা মস্ত বড় আপদ
গান বাজনার ঢং-এ মেতেছে সংসদ।

বুড়ো বয়সে কি সব দেখান সরকারি দাদা
লজ্জা শরম কবে হবে চুল পেকে হয়েছে সাদা,
অসৎ উপায়ে উপার্জন দুশ্চরিত্র ওদের স্বভাব
সৎ ভালো চরিত্রের লোক এই দেশে বড়ই অভাব।

কাক করে সারাদিন উড়ে উড়ে কা..কা
ওরে কাক তুই ফিরে নিচে চা..!
রডের বদলে সব খানে দিয়েছিস বাঁশ
এই বার তোর সকল গোমর হলো ফাঁস।

মন্ত্র একখান ওরা শিখেছে বেশ ভালো
তদন্তের নাম করিয়া সবাই ছাড়া পেলো,
গালিগালাজ করে যার মুখোশ হয়েছে উন্মোচন
সেও এই বার উচ্চ পদে পদোন্নতি হলো।

কালো কোটে তার আছে বড়ই যাদু
বাহারি ধরনের কথায় তাহার অনেক মধু,
পায়ের তলা চেটে চেটে এবার সেও পেয়েছে পদ
এতদিনে তেলের কারসাজিতে তার হয়েছে সার্থক।

আমার আবার ভাই তেমন কিছু নেই জানা
নিজ মুখেও কোন কিছু বলতে মানা,
চোখ থেকেও তাইতো কেউ দেখতে চায় না
জনগণের গণতন্ত্র হয়েছে তাই এখন জনম কানা।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026