ধিক্কার
- জিহাদ আমিন
ধিক্কার
-জিহাদ আমিন
বিনিময়ে চাই না কিছু আমি কারো কাছে
না পেলেও আমার এই জীবন বাঁচে,
বারে বার ভুলের চাকায় নিচে আমি হই পিষ্ট
আবেগ অনুভূতি মায়া মমতা সবই যেন নিস্তব্ধ,
পৃথিবীর কারাগার নয় জীবনের কারাগারে আমি বন্দি
এর থেকে কেউ কি পায় কোন দিনও মুক্তি।
শহর থেকে শহরে ছুটে চলি মুক্তির সন্ধানে
রাস্তার দু'পাশে শোনা যায় কত আর্তনাদ চিৎকার
তবুও ফিরে দেখার সময় নেই কারো মুখের পানে
কেউ কেউ আমায় দেখিয়া জানায় ধিক্কার,
আমায় যে যেতে হবে আরো অনেক শহর
এত দিনের সাজানো গোছানো সংসার করিয়া পর
হয়তো সেথায় নাও পেতে পারি ভিটে মাটি ঘর।
রাজ দরবারে আজ ওরা অনেক নামি দামি
পোস্টারে রাজ্যের দেয়ালে দেয়ালে ছেয়ে গেছে ওদের ছবি,
সমাজের চোখে ওরা এখন হয়েছে সম্মানিত
কে জানে পোস্টার ছাপানোর খরচ
তার এখনো পড়ে রয়েছে সব বাকি
তাই তাহার চোখে সে বরাবরই থাকবে ঘৃণিত।
শুনেছি আমারও একটি ছবি হয়েছে মনোনিত
রাজ দরবার থেকে তাকেও করা হবে পুরস্কৃত,
কঙ্কালসার এর মত হয়েছে একখানা দেহ
চোখের জল ঝরাবে দেখলে এক বার যে কেউ
তাই আমার জায়গা হয়েছে কাগজের পাতায় জাদুঘর,
বলো বিনিময়ে তুমি এর চাইতে বেশি আর কি চাও
ওরা সবাই এখন বড্ড ভীষণ খুশি এইবার নিজের জীবন দাও।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।