কবিতা
- জিহাদ আমিন
কবিতা
-জিহাদ আমিন
কবিতা এই জগতের সব গুলো ফুল
আমি এনে দিবো তোমায়,
তোমার প্রতিটি অক্ষরের সাথে ফুল দিয়ে মালা গেঁথে
পূর্ণ করিবো আমার মনের বাসনায়,
তোমার ভালোবাসার একটুখানি ছোঁয়া পেতে
জীবনের কিছু না বলা কথা ভুলে যেতে
আরেকটু সময় দিবে কি তুমি আমায়।
আমি জানি তুমি এতোটা নিষ্ঠুর নও
এইটাও জানি তুমি এতখানি পাষাণও নও,
আমি আরো দিবো তোমায় ওই দূর আকাশে উড়ে যাওয়া
সাদা বকের একখানি পালক যদি তুমি আমার হও।
জানো কখনো কখনো মনে হয়
সবকিছু ভুলে যাই আমি তোমায় কাছে পেয়ে
খুশির তৃপ্তিতে মন ছুটে চলে নেচে গেয়ে,
তোমায় পেয়ে কি পেয়েছি সেটা আমি জানিনা
তবে তুমি যে আমার সব কিছু এটাও ঠিক আমি মানিনা,
আমারও আছে সাজানো গোছানো অগোছালো একটা জীবন
প্রতিদিন চেনা অচেনা কত অতিথির হয় আগমন।
মনে পড়ে তোমার সেইদিনের কথা
যেই দিন তুমি প্রথম এলে
কেমন জানি সব কিছু হয়ে গেলো এলোমলো,
আমি তো অবাক হয়ে তাকিয়ে ছিলাম শুধুই তোমার পানে
হৃদয়ও মন মুখরিত হয়েছিল হাজারো ফুলের মিষ্টি ঘ্রাণে,
তোমার রূপ সৌন্দর্য কিছুই যে ভুলে যাবার নয়
শুধু মনে জেগেছিল এক অজানা ভয়
না জানি কোন দিন তোমাকে হারিয়ে আমায় নিঃস্ব হতে হয়।
জানো কবিতা এই হৃদয়ের মাঝে আমার ভীষণ যন্ত্রণা
ধৈর্য ধরো সবই তুমি জানতে পারবে এক এক করে
তবে কথা দাও কোনদিনও আমায় ছেড়ে যাবে না,
কখনো হও তুমি আমার চলার পথের সঙ্গী
কত যে রং তোমার যখন চাও তুমি নিজেকে বদলাতে পারো
আমি বিমোহিত হই দেখিয়া তোমার অপরূপ ভঙ্গি।
মনে পড়ে কবিতা ওই তো সেদিন
নদীর পাড়ে বসে কত গল্পকথা হয়েছিল দু'জনে,
আমি শুধু নিরব নিস্তব্ধ হয়ে ভাবি আনমনে
এত সুন্দর সুন্দর কথা ভাবতে পারো তুমি মনে মনে,
জানিনা কবিতা তোমার সাথে আমার কিসের এত সম্পর্ক
জানতে চাই না আমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার গ্রাম
তবুও কেন জানি মনে হয় একি সুতোয় বাঁধা যেন দু'টি প্রাণ।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।