তুমি আমার
- জিহাদ আমিন
তুমি আমার
-জিহাদ আমিন
আমার মত করে কে তোমায় এত ভালোবাসবে বলো
কে তোমায় এতোটা কাছে টেনে নেবে বলো?
আমি বিনে তোমায় কে বুঝিবে এতখানি
কে জানিবে তোমার হৃদয়ের জামানো সকল ক্ষত?
তুমি আমার তুমি আমার তুমি যে আমার
তোমায় বিনে অন্য কিছু চাই না আমি আর।
কে দেখাবে তোমায় ওই রাতের আকাশের চাঁদ
কে ধরিবে একা নির্জনে তোমার কোমল দু'টি হাত?
আমি চাই না তুমি দূরে চলে যাও
বলো আমায় সেটা হোক তুমিও কি কখনো চাও?
তুমি আমার তুমি আমার বলো তুমি আমার
তোমায় বিনে অন্য কিছু চাই না তো আমি আর।
মনে কি পড়ে তোমার সেদিন বিকেলের কথা
হেঁটেছিলাম দু'জনে অনেক খানি পথ
ভুলে গিয়ে মনের সকল দুঃখ ব্যথা,
তোমার মৃদু হাসি তোমার সকল নিরবতা
এখনো যে এই হৃদয়ে রয়েছে সব গাঁথা,
কখনো যদি মন চায় তুমি দেখে নিও
এই হৃদয়ের খাতায় শুধু তোমারি নাম রয়েছে লিখা।
হয়তো এই ভাবে দিন মাস বছর যাবে পেরিয়ে
আমি তো রেখেছি তোমায় হৃদয়ের মাঝে মালা পড়িয়ে,
আমার মত করে কে তোমায় এত ভালোবাসিবে বলো
কে জানিবে তোমার হৃদয়ের জামানো সকল ক্ষত?
এসো সকল মান অভিমান ভুলে ফিরে একসাথে পথ চল,
তুমি আমার তুমি আমার শুধুই আমার
তোমায় বিনে অন্য কোন কিছুই চাই না যে আমি আর।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।