এক ফোঁটা জল
- জিহাদ আমিন
এক ফোঁটা জল
-জিহাদ আমিন
এক ফোঁটা জল তুমি এনে দিবে আমায়
ভালোবাসা কারে বলে তা আমি বুঝাবো তোমায়,
কি চেয়েছি আমি কি পেয়েছি আমি
আমার কাছে তুমি ছিলে সব চেয়ে বেশি দামি।
ফাগুনের হাওয়ায় দোলা দিয়েছিল এই মনে
তোমায় পেয়ে দেখেছি কত আশা শয়নে স্বপনে,
কোথায় গেলে তুমি হারিয়ে দূর কোন অজানায়
পাইনি খুঁজে তোমায় দিবো বলে চিঠি সেই ঠিকানায়।
রাত যায় কেটে চাঁদ তাঁরাদের সাথে কথা বলে বলে
দিন গুলো যায় হারিয়ে অযত্নে অবহেলায় নিজের বেখেয়ালে,
যাবেই যখন হঠাৎ করে একদিন এভাবে চলে
ছিল কি প্রয়োজন এই হৃদয়ে ভালোবাসার আলো জ্বেলে।
কত যে ঝরছে জল অঝোরে এ দু'চোখে
বেঁচে আছি পৃথিবীতে কত যন্ত্রণা নিয়ে এই বুকে,
আমায় কাঁদিয়ে যদি তুমি সুখ পাও
যাও আরো দূর চলে যাও বাঁচো সেথায় নিজের মত করে
চাইবোনা আর কোনদিনও তোমায় হাত বাড়িয়ে।
জ্বালাতে চাই আরো বেশি করে দুঃখের দহন এই বুকে
এক ফোঁটা জল আমায় তুমি এনে দিবে
শুধু একটি বার দেখতে চাই কতটা ভালোবেসেছিলে আমাকে,
কিছু অপমান কিছুটা মান অভিমান সয়েছি নিরবে
আমার মত করে বলো কে তোমায় এতটা ভালোবাসবে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।