লুঠপাট চলছে...
- জিহাদ আমিন

লুঠপাট চলছে...
-জিহাদ আমিন

লুঠপাট চলছে...এখনো কি আসেনি যুদ্ধের ডাক
তাহলে কি ওরা সব লুঠপাট করে খেয়ে যাক,
প্রতিযোগিতা চলছে কে কার আগে খাবে লুঠপাট করি
তাই নিয়েও লেগেছে নাকি এখন কাড়াকাড়ি।

কেউ দেখায় নিজ ক্ষমতার বাহাদুরি
কেউ করে যায় প্রতিনিয়ত দলাদলি,
ওরা যে সবাই এবার এক হয়ে বেধেছে জোট
খেতে চায় নাকি এই দেশটাকে বিক্রি করি।

নেতার ছেলে মেয়েরাও নাকি হয়েছে নেতা
নতুন করে খুলেছে কিছু চোর ডাকাতের খাতা,
কারো বাপ এম পি কারো বাপ মন্ত্রী
কথায় কথায় দেয় শুধু ওরা প্রশাসনের ধমকি।

কোন নেতা চলে রাস্তায় নিয়ে বিলাসবহুল গাড়ি
কারো বউয়ের নামে গড়ে তুলেছে বহুতল ভবন বাড়ি,
আমি ভোটার আমার চুলায় জ্বলেনা দু'বেলা ভাতের হাঁড়ি
অর্থের অভাবে লজ্জা ঢাকতে বউয়ের পরনে ছেঁড়া শাড়ি।

আমরা'তো ভাই এই দেশের সাধারণ জনতা
বারে বারে বানায় শুধু আমাদের বোকা,
সময় হয়েছে ওদের মুখে মারতে ঝাঁটা
এই ভাবে আর কত কাল খেয়ে যাবো ধোঁকা।

বলো...এখনো কি ডাক আসেনি যুদ্ধের
শুনেছি দেশ বিক্রি করতে ওরা নাকি খুঁজছে খদ্দের,
আর কত কাল থাকবো এভাবে চুপ করে
তলে তলে নিয়ে যাচ্ছে ওরা সব কিছু লুঠপাট করে।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026