মৃত নদী
- জিহাদ আমিন

মৃত নদী
-জিহাদ আমিন

অজানা দুঃখ ভরা এই জীবনের সাথে সাথে
শুকিয়ে গেছে যেন এক নদী জল,
মৃত নদীর উপর দিয়ে সবাই হেঁটে চলে
বুঝবে কি করে অন্য কেউ সেই ব্যথার ফল,
অজানা জ্বালায় না বলা কথায় দু'টি আঁখি ভরা জল
সেথায় কেউ হেসে খেলে বেড়ায় কেউ বা বুনে ফসল।

ওই তো মৃত নদীর বুকে ভেসে উঠেছে বালুচর
কতজন প্রতিযোগিতায় ব্যস্ত কার আগে কে করবে দখল,
জীবন যৌবন সবইতো এখন হইয়াছে শেষ
এক সময় জোয়ারের পানিতে নেমে মনের আনন্দে
ভিজাইতো কিশোরী তাহার মাথার কালো কেশ,

দখিনা হাওয়ায় কিশোরেরা নায়ে তুলিয়াছে পাল
কেউ বাইছে বৈঠা কেউ বা ধরিয়াছে হাল,
ডাকিয়া কইতো সকলেরি করিয়া আহ্বান
আয় তোরা ছুটে আয় এসেছে নব যৌবন,
করিতে চাও যদি কেউ সেই অমৃত প্রেম সুধা পান
হারাইয়োনা ভুল করে তুমি নিজ জাত কুলমান।

সহেছি এক জীবনে কতনা অপমান
এই সমাজ দিয়াছে ধিক্কার কখনো পাইনি সম্মান,
আমার বুকের উপর ওরা নিশ্চিন্তে ঘুরিয়া বেড়ায়
অবশেষে ফিরে আমারইতো হয় যত বদনাম।

কত কিছু যেন বয়ে যায় এই জীবনের উপর দিয়ে
তবুও রয়েছি দাঁড়িয়ে শত ঝড় তুফান মাথায় নিয়ে,
কবে আসবে ফিরে নতুন করে জোয়ার
খুলবে আবার বন্ধ এ মনের সকল দুয়ার,
এই ভাবেই চলে যাচ্ছে জীবন করছে গমন নিরবধি
দুঃখ কষ্ট আমায় সইতেই হবে আমি যে এক মৃত নদী।।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026