সাড়ে তিন হাত জমি
- জিহাদ আমিন
সাড়ে তিন হাত জমি
-জিহাদ আমিন
জন মানবহীন কোন এক বিস্তীর্ণ প্রান্তর
দু'চোখ যতদূর যায় কোথাও নেই কোনকিছু
চারিদিকে শুধুই ধুধু বালুচর,
কেউ তো আকাশ থেকে নেমে আসেনি
জন্ম মৃত্যু তাহার এই ভূমিতেই
মিথ্যা বলিতে একটুও কি কাঁপে না তার অন্তর।
কাহারে মানুষ বলিয়া করি আমি ভুল
গোবরেও ফোটে কভু পদ্মফুল,
চেটে চেটে পায়ের তলা কেউ শুকিয়ে ফেলেছে গলা
মানুষ ভাবিয়া তারে তুমি দিওনা তাহার মাশুল।
বড় দুষ্কর হয়ে পড়েছে বেঁচে থাকা
অন্তরে ওদের নীল নকশা আঁকা,
মুখে বলুক সামনে যতই সোজা কথা
মিথ্যা কথার চলচাতুরিতেও ওরা বড্ড ভীষণ পাকা।
পরিশেষে সত্যিই তুমি ধরা খেলে বাবু
জনতার রোষানলে পড়িয়া এখন কেন কাবু,
কত যে মেরেছো তুমি সার্থের লোভে তেল
কি করে বাঁচাবে এবার নিজের পিঠের ছাল।
কে বেশি ভালো আমি নাকি তুমি
মুখে মুখে বলি ভালোবাসি প্রিয় জন্মভূমি,
বিস্তীর্ণ জরাজীর্ণ এই পুরো প্রান্তর
ভয়ে কি কাঁপে না একটি বারও তোমার ওই অন্তর,
দখল জোর জুলুমেও সবার আগে তুমি
মিলবে কি অবশেষে সাড়ে তিন হাত জমি।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।