খুকুমণি
- জিহাদ আমিন
খুকুমণি
-জিহাদ আমিন
খুকুমণি হাঁটতে শিখেছে
দেখতে পারিনি দু'চোখে,
বাবা বলে ডাকতে শুরু করেছে
জড়িয়ে নিতে পারিনি বুকে।
কত স্বপ্ন ছিল মনে মনে
নানান রকমের গল্প করে
কাটিয়ে দিব বেলা খুকুমণির সনে,
খুকুমণি কত কিছুর জন্য বায়না ধরবে
হাসবে খেলবে চোখের সামনে।
ইচ্ছে ছিল খুকুমণির জন্য কিনবো
রং বেরঙের নতুন নতুন জামা,
রোজ সকালে পড়তে যাবে কোরআন
খুকুমণি মাথায় দিয়ে ওড়না,
সখ আহ্লাদ সব বন্দি খাঁচায়
স্বপ্ন বুঝি দেখতে মানা,
দেখবো কবে খুকুমণিকে দু'নয়ন ভরে
তাও যে নেই'তো আমার জানা।
ভালো থাকুক আমার খুকুমণি
দুই হাত তুলে দোয়া করি,
কোনো এক দিন দেখা হবে
আল্লাহ যেন খুকুমণিকে ভালো রাখে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।