আলো আঁধার
- জিহাদ আমিন
আলো আঁধার
-জিহাদ আমিন
আলোর সকল প্রদীপ আঁধারে জ্বালিয়ে
একা অন্ধকারে তুমি স্বপ্ন খোঁজো মন,
একটু আলো হবে কি কাছে
একটি জীবন বাঁচাতে ভীষণ প্রয়োজন।
ভবের হাটে ঘুরে ঘুরে আমি বড় ক্লান্ত
অভাব যে আমায় করে দিয়াছে সর্বস্বান্ত,
এই পৃথিবীটা বুঝি কারো জন্য এতোটাই কঠিন
পরিস্থিতি যা কিছু আমায় শিখিয়েছে
বই পুস্তুকও তা শিক্ষা দিতে পারেনি কোনদিন।
দেশ ছাড়িয়া সুখের খোঁজে হয়েছি পরবাসী
চোখে মুখে ক্লান্তির ছায়া সেজেছি বেদুইন জাতি,
ওরা যে আমার অতি আপন
দিনের শেষে ফিরে দেখায় নতুন কোন স্বপন
একে একে সব প্রয়োজন ফুরিয়ে নিয়ে হারায় প্রেম প্রীতি।
এই জগৎ সংসার দেখায় আশায় আলো কত যে
সকল আশাই হয় মরীচিকা যখন বেশি হয় প্রয়োজন
স্বপ্নরা সব পথ হারিয়ে বসে গহীন নিস্তব্ধ আঁধারে
লিখতে লিখতে হয় কবিতা কলম হাতে,
আলো দেখেও এখন কেন জানি মনে ভয় জাগে
কে জানে হয়তো আঁধার অপেক্ষা করছে তাহার আগে,
পারিনি আদায় করিতে আমি নিজেই নিজের অধিকার
এই দুনিয়াতো মাত্র কয়দিনের আমি তো ক্ষণিকের চৌকিদার।
পুড়ে পুড়ে হয়েছে ছাই কত স্বপ্ন নিজ মনের ঘরে
ওরা আলোতে হেসে খেলে বেড়ায় আমি পড়ে থাকি আঁধারে,
মরতে যে হবেই দু'দিন আগে আর পরে
তবুও আলো জ্বালাতে চাই আমি সবারি তরে,
ধৈর্য ধরো মন সুখ না পেলে কি হবে এপারে
হয়তো বিশাল সুখের রাজ্যে অপেক্ষা করছে তোমার জন্য পরপারে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।