জবাব
- জিহাদ আমিন
জবাব
-জিহাদ আমিন
হে মুমিন মুসলমান আল্লাহর নামে তাসবি জপে
আলো জ্বালায়ো নিজ মনের ঘরে,
ভবের এই হাটে ঘুরে ঘুরে করেছো কি সদাই
খালি হাতে নিতে হবে সেদিন বিদায়,
কেউ আগে কেউ বা দু'দিন পরে
যেতে হবে সবাইকে একদিন অন্ধকার ওই মাটির ঘরে।
যেই নূরের আলোয় জ্বলবে সেথায় বাতি
ফেরেশতারা এসে প্রশ্ন করিবেন
বলো কে তোমার রব কি ছিল তোমার ধর্ম জাতি,
নেক আমল কোরআন হাদিস ছাড়া
অন্য কিছুই হবেনা সেই দিন সঙ্গী সাথী।
কি দিবে তখন তুমি "জবাব"
কতইনা করেছো মন বাহাদুরি
ছিল ক্ষমতার অহংকার দামি বাড়ি গাড়ী
এই দুনিয়ায় কোন কিছুরই'তো ছিলনা তোমার অভাব,
কত জন পড়েছিল চারপাশে না খেয়ে অনাহারে
ছুটে কি গিয়েছিলে তুমি ওদের পাশে
বদলাতে কি পেরেছো একটি বার নিজের স্বভাব।
সঙ্গের সাথী হবেনা সেইদিন কোন প্রিয়জন আত্মীয়স্বজন
পরকালের কঠিন আযাবের কথা ভুলে
কার জন্য আজ তোমার এত আয়োজন
আল্লাহর নামে তাসবি জপ হে মুমিন মুসলমান,
সত্য দ্বীনের আলো জ্বালো নিজ মনের ঘরে
নামাজ আগে সকল কাজ হবে পরে
একদিন তো যাইতে হবে তোমায় অন্ধকার ওই মাটির ঘরে।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।