তুমি আসবে কখন
- জিহাদ আমিন
তুমি আসবে কখন
-জিহাদ আমিন
যদি সকাল দুপুর সন্ধা গুলো এভাবে যায় পেরিয়ে
বসে বসে অপেক্ষার প্রহর গুনি আমি তুমি আসবে কখন,
যদি তোমার আশায় আশায় বসে থেকেও
তুমি এলে না ফিরে বলি কি হবে তখন,
আমি পারবো না সইতে তোমার এত জ্বালাতন
কেন নিলে এতোটা কাছে টেনে
থাকো গিয়ে দূরে সরে বলি আমার কি হবে এখন।
আমি পারবো না আমি পারবো না ঝরাতে
বারে বারে নিরবে দু'চোখের জল
বিনিময়ে এই হৃদয় কি পেয়েছে তাহার ফল,
ভালোবাসো তুমি মোরে জীবনের চেয়ে বেশি সে কথাও জানি
আমারও তো আছে মন পেতে চায় কিছু সুখ এই জীবন
রয়েছে তোমার কাছে কিছুটা ভালোবাসার দাবি।
হাসি মুখে কথা বলে সবকিছু ভুলিয়ে দাও
সবইতো তোমায় দিয়েছি সপে বলো আর কি চাও,
আমি'তো চাই না তোমার কাছে অন্য কোন কিছু
আশায় আশায় থেকে ভালোবাসার দাবি নিয়ে
পারবো না যেতে আর তোমার পিছু পিছু
বলি আমার সব ভালোবাসা না হয় আমায় ফিরিয়ে দাও।
বৃষ্টির দিন এলে ভাবনা জাগে মনে
হাতে রেখে হাত ভিজিয়া বেড়াই দু'জনে
এই বৃষ্টিকে সাক্ষী রেখে হৃদয়ে তোমার ছবি এঁকে ভালোবাসি গোপনে,
সকাল দুপুর সন্ধা পেরিয়ে গেল
বসে বসে অপেক্ষার প্রহর গুনেও তুমি এলে না ফিরে।
আমি তো চাই নি তোমার কাছে এমন কিছুই দামি
একটি গোলাপ এনে দিবে আমার হাতে
বলবে সারাটি জীবন আমি থাকতে চাই তোমারি পাশে পাশে
শুধু এত টুকুই'তো চেয়েছিলাম তোমার কাছে,
যদি এমন হতো আলতো করে ঠোঁটে হাত ভুলিয়ে দিয়ে
কানের কাছে এসে বলতে চুপেচুপে তোমায় ভালোবাসি
এটাই যে ছিল ভালোবেসে তোমার কাছে চাওয়া আমার দাবি
অতীতের সব ব্যথা ভুলে গিয়ে দু'ঠোঁটের কোনে দেখতে পেতে একটু মৃদু হাসি।
বলি তুমি আসবে আসবে বলে আসবে কখন
যদি এভাবে অপেক্ষার প্রহর গুনে গুনে হয় গো মরণ
পারবে কি ক্ষমা করতে তুমি নিজেকে তখন,
সকাল দুপর সন্ধা গড়িয়ে এভাবে যায় পেরিয়ে দিন মাস বছর
বসে বসে অপেক্ষার প্রহর গুনি বলি তুমি আসবে কখন।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।