আমি হবো বিদ্রোহী
- জিহাদ আমিন

আমি হবো বিদ্রোহী
-জিহাদ আমিন

সত্য কোনদিনও চাপা থাকে না এই পৃথিবীতে
জানি রাতের শেষে উঠবে সূর্য সকল আঁধার পেরিয়ে,
নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য
প্রয়োজনে বার বার আমি হবো বিদ্রোহী
সম্মানের সহিত বেঁচে থাকার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করি।

নিজেকে কুড়ে কুড়ে খায় মানসিক চিন্তায়
কারো বা দেশ প্রেম জেগে ওঠে অসৎ চেতনায়,
কত জীবন কাটছে যেন অজস্র কঠিন যাতনায়
এই জগতে কে আপন কে'বা পর বুঝা বড় দায়।

মুখে ফোটে ওঠে হাসি জীবনের বিনিময় হলেও ভালোবাসি
নিজেই নিজের কাছে যখন অসহায়
কে নিবে আমার এতোটা দায়
মেনে নিতে করিনা দ্বিধাবোধ পড়লে পড়ুক গলায় ফাঁসি,

আমি তো চেয়েছি সেই পরম সুখ
হৃদয়ে রেখে ভালোবাসা এক বুক,
সব কিছু তাদের বিলিয়ে দিতেও হইনি বিমুখ
যেই আশায় আশায় শরীরেও বুঝি বেঁধেছি অসুখ।

ঘুম নেই রাতের আঁধারেও দু'চোখে
ক্ষুদ্র ক্ষুদ্র কষ্ট গুলো জমে পাহাড় বেঁধেছে বুকে,
কখনো তীব্র ক্ষুধার জ্বালা পেটে
কতজন দু'চোখ জলে ভাসায় নিরবে দুঃখে দুঃখে।

সহ্যের সীমানা পেরিয়ে ধৈর্য্যের বাহিরে
সবার চোখের সামনেও যখন নিয়ে যায় সব লুট করে
আর কত কাল সহ্য করবো এভাবে মুখ বুজে,
হতে চাই আরো একটি বার আমি বিদ্রোহী
হয়'তো পরাজয়ের মালা করবো বরণ না হয় হবো বিজয়ী।


০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026