শুধু তোমার জন্য
- জিহাদ আমিন
শুধু তোমার জন্য
-জিহাদ আমিন
আমি তোমার জন্য
পাড়ি দিবো এক সমুদ্র জল,
আমি তোমার জন্য
লড়তে রাজি যদি এই দেহে না থাকেও বল।
আমি তোমার জন্য
এনে দিতে চাই আসমানের ওই চাই চাঁদ,
আমি তোমার জন্য,
পাড়ি দিবো অন্য কোন শহর
যদি সেথায় কেউ আমার জন্য পাতেও মৃত্যু ফাঁদ,
শুধু তুমি বলো আমার হবে আমারই হয়ে থাকবে চিরকাল
আমি চাই না কিছু আর তোমার কাছে সাক্ষী এই মহাকাল
শুধু তুমি বলো আমার হবে আমারই হয়ে থাকবে চিরকাল।
আমি তোমার জন্য
পুরো পৃথিবী জুড়ে সৃষ্টি করবো প্লাবন,
আমি তোমার জন্য
নিভিয়ে দিতে পারি আমাজান জঙ্গলের
ভয়াবহ দাবানলের জলন্ত অগ্নি শিখার আগুন।
আমি তোমার জন্য
বাধাতে পারি এই পৃথিবীর মাঝে তৃতীয় বিশ্ব যুদ্ধ,
আমি তোমার জন্য
একত্র করে দিতে পারি সকল সাগর মহা সমুদ্র,
তুমি আমার শুধুই আমার চাই না অন্যকিছু আর
আমি বাচঁতে চাই এই পৃথিবীর মাঝে হয়ে তোমার সহযাত্রী
ভালোবাসি আমি তোমায় রেখে কাল মহাকাল সাক্ষী।
আমি তোমার জন্য
নিজের সাথেও করতে পারি যুদ্ধ,
আমি তোমার জন্য
আপন করে নিবো যদি আসেও মৃত্যু,
আমি তোমার জন্য
বানাবো প্রয়োজনে এই পৃথিবীতে সবাইকে আমার শত্রু
শুধু তুমি বলো সারাটি জীবন তুমি হয়ে থাকবে আমার মিত্র।
আমি তোমার জন্য
বানাতে রাজি পৃথিবীর ওপারে বাড়ি
শুধু তুমি বলো আমার সাথে তুমিও দিবে পাড়ি,
তুমি আমার শুধুই আমার আমি যে চাই না কিছুই আর
তুমি আমার শুধু আমার সাক্ষী এই মহাকাল
শুধু তুমি একবার বলো আমার হয়ে তুমি থাকবে চিরকাল।।
০২-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।